crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চাকুরির আবেদন পত্রের সঙ্গে ব্যাংক ড্রাফট – পে অর্ডার প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১, ২০২০ ৮:৪০ অপরাহ্ণ

 ঝিনাইদহ প্রতিনিধিঃ 
পহেলা নভেম্বর জাতীয় যুব দিবসে সরকারি ও বেসরকারি বিভিন্ন চাকুরির আবেদন পত্রের সঙ্গে ব্যাংক ড্রাফট / পে অর্ডার প্রথা বাতিলের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সদস্যরা। রোববার সকাল সাড়ে ৯টায় কালীগঞ্জ মেইন বাসস্ট্যাণ্ড ও কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সদস্যরা বিভিন্ন প্লেকার্ড, ব্যানার লিখে সকলের দৃষ্টি কামনা করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের কালীগঞ্জ ইউনিটের সভাপতি রাবিব হোসেন, সাধারণ সম্পাদক মাহবুর রহমান মাহফুজ, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম কর্মকর্তা এস এম শাহীন হোসেন। মানববন্ধন কর্মসূচিতে যুবকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান। কর্মসূচি থেকে বক্তারা জানান, সরকারি কিংবা বেসরকারি বিভিন্ন চাকুরীর আবেদন করতে হলে বেকার যুবক যুবতীদেরকে ব্যাংক ড্রাফট বা পে অর্ডার জমা দিতে হয় যা বেকাদের জন্য বোঝা। প্রতিটি আবেদনের সঙ্গে যদি ৫০০ টাকা করে দিতে হয় তাহলে মাসে ১০টি আবেদন করতে হলে কমপক্ষে ৪/৫ হাজার টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার করতে হয়। তারা আরো জানান, পড়াশোনার জন্য যে টাকা খরচ না হয় তার চেয়ে বেশি টাকা খরচ হয় চাকুরির আবেদন করতে। এটা বন্ধ হওয়া উচিত। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে দৃষ্টি দেওয়ার জন্য যুব নেতারা দাবি তোলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমার পৌর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে কেএমপি’র কমিশনার

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হতদরিদ্রদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

হতদরিদ্রদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

ঈদের জামাতের জন্য প্রস্তুত কিশোরগগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান

ডোমারে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি’র বিক্ষোভ মিছিল

হোমনা থেকে যা নিয়ে গেলেন সদ্য বিদায়ী ইউএনও রুমন দে

হোমনা থেকে যা নিয়ে গেলেন সদ্য বিদায়ী ইউএনও রুমন দে

ব্যক্তি পর্যায়ে সুদের ব্যবসা ও দাদন বন্ধে হাইকোর্টের রুল

২০ ঘন্টার ব্যবধানে ঝিনাইদহে মেডিকেল ছাত্রসহ নিহত তিন

ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনারের মতবিনিময়