crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:১৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তিতাসে উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৪, ২০১৯ ৩:০৬ অপরাহ্ণ

মোঃ তৌফিকুল ইসলাম, তিতাস প্রতিনিধিঃ  
আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার বিকাল ৫টা পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ৩টি পদে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহকারী ৫ জনের মধ্যে ৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম সোহেল সিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য পারভেজ হোসেন সরকার ও মোঃ হানিফ ভূইয়া।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ প্রার্থী হলেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ সাইফুল আলম মুরাদ, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মোঃ মজিবুর রহমান মুন্সী, তিতাস উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আহমেদ ফকির।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন হলেন-  উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন, মোসাম্মৎ নাছিমা আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন নাহার পারভীন, মোসাম্মৎ শাকিলা পারভীন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সামিয়া সুলতানা শিলা ও মোসাঃ ছালেহা খাতুন।
আগামী বুধবার (৬ মার্চ) বাছাই। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ (বুধবার)। ভোটগ্রহণের কথা রয়েছে ৩১ মার্চ (রবিবার)।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা-দ-ক-স-হ ৩ ব্যবসায়ী গ্রেফতার

জমিতে মহেশপুরে ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ গৃহনির্মাণ’ প্রকল্পে ঘর নির্মাণে নানা অনিয়ম ও দুর্নীতি

কৃষি উৎপাদন বাড়াতে গবেষণায় গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ডোমারে জনসচেতনতা সৃষ্টি ও সুরক্ষা সামগ্রী বিতরণ

এমপি নুরের সহায়তায় শতাধিক নারী পেলেন ঈদ উপহার

বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে :পাবনার নবাগত ডিসি কবীর মাহমুদ

কালীগঞ্জে মৃত ব্যক্তির নামে গ্রেফতারি পরোয়ানা জারি

দেশে করোনায় ২৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬,২৩০

বঙ্গবন্ধুপ্রেমিক খালেকের স্বপ্ন পূরণ করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা

বঙ্গবন্ধুপ্রেমিক খালেকের স্বপ্ন পূরণ করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা

জামালপুরে গণতন্ত্র মঞ্চের ইফতার মাহফিল