crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:০২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৪, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ
হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

 

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বেলা এগারোটায় র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা লঞ্চঘাট সংলগ্ন তিতাস নদীতে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। দুপুর বারোটায় উপজেলা পরিষদ মিলনাতয়নে “দেশী মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কুমিল্লা-২, হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। এতে সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার মো. শাহেনুর মিয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার হেলাল উদ্দিন, সফল মৎস্য চাষি ইউপি চেয়ারম্যান সাদেক সরকার, উপজেলা মৎস্যজীবি সমিতির সভাপতি নুকুল চন্দ্র দাস প্রমুখ। পরে মাছ চাষে উৎসাহ প্রদানের জন্য চারজন সফল মৎস্য চাষির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে দীপ্ত টিভির জন্মদিন পালিত

হোমনায় নবাগত ইউএনও রুমন দে এর যোগদান

সরিষাবাড়ীতে পরকীয়া করতে গিয়ে প্রেমিক ধরা, গ্রাম্য সালিশে পিতা- পুত্রের মুচলেকা

সরিষাবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

ইঞ্জিনিয়ার সবুর দলীয় মনোনয়ন পাওয়ায় স্বস্তি ফিরে পেলো এলাকাবাসী, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

ইঞ্জিনিয়ার সবুর দলীয় মনোনয়ন পাওয়ায় স্বস্তি ফিরে পেলো এলাকাবাসী, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

হরিণাকন্ডুতে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

হরিণাকন্ডুতে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

ঝিনাইদহ জেলা জুড়ে যত্রতত্র বেকারী, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নিন্মমানের খাবার তৈরী

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

৪১তম বিসিএস: নন-ক্যাডারে নিয়োগ পাচ্ছেন ৩১৬৪ জন

আসন্ন সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইসি- ডিমপি বরাবর চিঠি দেওয়ার সিদ্ধান্ত বিএনপির