crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুর পূজা উদযাপন পরিষদের ২ গ্রুপের মধ্যে হাতাহাতি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৯, ২০২০ ৩:৪০ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : একই স্থানে অনুষ্ঠান করা নিয়ে রংপুর মহানগর পূজা উদযাপন পরিষদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এঘটনার জন্য পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। তারা দু’টি কমিটিকেই বৈধ দাবি করেন। শনিবার সকালে নগরীর ক্ষত্রিয় সমিতি মাঠে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য মহানগর পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি উলুধনি ও শঙ্খধনি প্রতিযোগিতার বাছাই পর্বের আয়োজন করে। অনুষ্ঠান চলাকালীন মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপসের নেতৃত্বে বেশকিছু লোকজন এসে অনুষ্ঠানে বাধা প্রদান করে। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় দুই গ্রুপই নিজেদের বৈধ বলে দাবি করেন।

মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস বলেন, আমরা বৈধ কমিটিতে রয়েছি। আমাদের না জানিয়ে অনুষ্ঠান করছিল। এর প্রতিবাদ করলে ওই পক্ষ আমাদের ওপর চড়াও হয়। এতে আমাদের কয়েকজন আহত হয়েছে।

এদিকে অপর কমিটির আহবায়ক অ্যাড. প্রশান্ত কুমার রায় বলেন, মহানগর কমিটির মেয়াদ শেষ হওয়ায় কেন্দ্রীয় কমিটি আহবায়ক কমিটি গঠন করে দেয়। কেন্দ্রীয় নির্দেশনা অনুয়ায়ী আমরা অনুষ্ঠানের আয়োজন করি। কিন্তু তাপসের লোকজন এসে আমাদের অনুষ্ঠানে বাধা প্রদান করে। পুলিশ এসে তাদের নিবৃত করলে আমরা অনুষ্ঠান শেষ করি।

উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্যসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু দুই পক্ষের হাতাহাতির কারণে কোন অতিথি অনুষ্ঠানে আসেননি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নেত্রকোনায় বিচারপতির বাড়িতে গাছের চারা রোপণ করেন কৃষক নেতা

পুঠিয়ায় বাসের ধা*ক্কায় নারীর মৃ*ত্যু

হোমনা-বাঞ্ছারামপুর থানার সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন

টেকসই ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার

নাসিরনগরে ইউসিসির ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ২ ব্যবসায়ী গ্রেফতার

শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি: ড. মোশাররফ