crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে করোনা আক্রান্ত হয়ে আরও দুইজনের জনের মুত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১২, ২০২০ ৪:২৯ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে করোনা আক্রান্ত হয়ে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১১জনে।
নতুন করে মৃত্যু হওয়া ব্যক্তিরা হলেন, শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক গোলাম মাওলা সাদিক ওরফে সাবু (৫২) ও শহরের পাঁচমাথা এলাকার নজরুল ইসলাম(৭০)।
গোলাম মাওলা সাদিক ওরফে সাবু আজ বুধবার(১২ আগস্ট)সকাল সাতটার দিকে রংপুর করোনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার গ্রামের বাড়ি জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটি বাজারে। তিনি জেলা শহরের জুম্মাপাড়ায় বসবাস করতেন। গত ৪ আগস্ট শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। ৫ আগস্ট পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়লে রংপুর করোনা বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়।
অপরদিকে গত ৯ আগাস্ট করোনা উপসর্গ নিয়ে মারা যান নজরুল ইসলাম। তিনি গত ৮ আগস্ট করোনা পরীক্ষার নমুনা দিয়ে নিজ বাড়িতে মারা যান। পরদিন ১০ আগস্ট রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে তার করোনা পজিটিভ প্রতিবেদন আসে।
বুধবার(১২ আগস্ট) সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, জেলায় নতুন করে দুইজনের মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১১ জনে। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭২২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫৭ জন।
এর আগে নীলফামারী জেলা সদরে এক নারীসহ তিন জন, জলঢাকা উপজেলায় এক নারীসহ দুইজন, কিশোরগঞ্জ উপজেলায় এক জন এবং সৈয়দপুর উপজেলায় তিন জন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে নন এমপিওভুক্ত শিক্ষকদের মাঝে প্রনোদনা বিল বিতরণ

ঢাকা থেকে অপহৃত কিশোরী ডিমলায় উদ্ধার,মূলহোতা আটক

শেখ কামালকে নিয়ে ফেইসবুকে কটূক্তি করায় শৈলকুপায় যুবক গ্রেফতার

সরিষাবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ডিমলায় আর্থিক সেবা প্রদানকারী ও গ্রহণকারী সমন্বয়ে কৃষিঋণ বিষয়ে গণশুনানী

ডিমলায় আর্থিক সেবা প্রদানকারী ও গ্রহণকারী সমন্বয়ে কৃষিঋণ বিষয়ে গণশুনানী

ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বাজার মনিটরিংসহ জরিমানা আদায়

নাগরপুরে তীব্র শীতে জমেছে ফুটপাতের কাপড়ের দোকানগুলো

রাজধানীতে বিয়ে বাড়িতে চাঁ’দাবাজির অভিযোগে ৪ হিজড়া কারাগারে

রাজধানীতে বিয়ে বাড়িতে চাঁ’দাবাজির অভিযোগে ৪ হিজড়া কারাগারে

চিলাহাটিতে নিয়াজ মোর্শেদের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কবে উদ্বোধন হবে চিলাহাটির ফায়ার সার্ভিস স্টেশন ?