crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:০৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে পুকুর থেকে মা ও শিশুর মৃতদেহ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১২, ২০২০ ৪:২১ অপরাহ্ণ


জেলা ক্রাইম রিপোর্টার নীলফামারী।।সাত মাস বয়সী একটি কন্যা শিশু ও তার মা আলেফ নুরা (৩০) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(১২ আগস্ট) সকাল ১১টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের চিলাহাটিতে এ ঘটনাটি ঘটে।
আলেফ নুরা ওই এলাকার ঈসমাইল হোসেনের স্ত্রী ও একই উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মফিজ উদ্দিনের মেয়ে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে শিশু ইসরাত জাহান পায়খানা করলে, মা আলেফ নুরা পরিস্কার করার জন্য ঘর হতে বের হয়। বেশ কিছু সময় আলেফ নুরা ফিরে না আসায়, তাকে বাড়ির লোকজন খুঁজতে থাকে। সকাল নয় টার দিকে এক নারী পুকুরে এক নারী ও এক শিশুর ভাসমান দেহ দেখতে পেয়ে চিৎকার করে। এতে এলাকার লোকজন ছুটে এসে পুকুর হতে তাদের তুলে দেখে দুই জনেরই মৃত্যু হয়েছে। আলেফ নুরার স্বামী তাদের পরিচয় শনাক্ত করে। সকাল ১১ টার দিকে পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে।
আলেফ নুরার স্বামী ঈসমাইল হোসেন জানান, গত তিন মাস হতে আলেফ নুরা মানসিক ভারসাম্যহীন হয়ে রয়েছে। রংপুর পপুলার মেডিকেলে তার চিকিৎসা করানো হচ্ছে।
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

লক্ষ্মীপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ  গ্রেফতার ১৩

লক্ষ্মীপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ গ্রেফতার ১৩

ফয়জুল করীমের ব্যাংকে আছে মাত্র ১ হাজার ১৭৬ টাকা, স্ত্রীর আছে ১৮৭ ভরি স্বর্ণালংকার

পঞ্চগড়ে এক প্রেমিক বিয়ে করল দুই প্রেমিকাকে

পঞ্চগড়ে এক প্রেমিক বিয়ে করল দুই প্রেমিকাকে

ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামারে বাম্পার ফলনের সম্ভাবনা

চকরিয়ায় মাস্ক ব্যবহার না করায় ৬১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা

রংপুরে অনলাইনে ৯টি পশুর হাট চালু

ঘোড়াঘাটে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহের সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে শত শত মানুষ, সীমান্তে বাড়তি সতর্কতা জারি

দু*র্নীতি অব্যাহত আছে, বিভিন্ন মহল দলবাজি, দ*খলবাজি ও চাঁ*দাবাজিতে লিপ্ত রয়েছে : টিআইবি