crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে খেটে খাওয়া মানুষের মাঝে সিও সংস্থার ফের খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৭, ২০২০ ৪:১৬ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” শ্লোগানে ঝিনাইদহের অসহায়, দরিদ্র, নিম্নআয়ের মানুষের মাঝে সিও সংস্থার ফের খাদ্য সামগ্রী বিতরণ করে অসহায়দের মাঝে সদা দানের প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের মাঝে যখনি ব্যাপকভাবে খাদ্য সামগ্রী প্রয়োজন হয়ে পড়েছে ঠিক তখন থেকেই সিও অহসায়ের বন্ধু সিও সংস্থা খাদ্য সামগ্রী বিতরণ প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় ৭ই এপ্রিল/২০২০ তারিখ মঙ্গলবার সকালে সংস্থাটির প্রধান কার্যালয়ের সামনে ফের খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় শারীরিক দূরত্ব বজায় রেখে ২৫০ জন হত-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী. সিও’ র নির্বাহী পরিচালক সামসুল আলমসহ সংস্থার অনান্য কর্মকর্তাবৃন্দ। সে সময় সিও সংস্থার নির্বাহী পরিচালক বলেন,করোনা ভাইরাস জনিত কারণে ঘরে থাকা নিম্ন আয়ের মানুষদের মাঝে অসহায়ের বন্ধু সিও সংস্থার পক্ষ থেকে সর্বদা খাদ্য বিতরণ অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আসুন আমরা সবাই দেশের এই সংকটময় সময়ে আমাদের সকলেরই যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে করোনাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আসুন, আমরা অধিকতর সচেতন হই, সামাজিক দূরত্ব বজায় রেখে চলি। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সকল শ্রেণির মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার আহব্বান জানান তিনি। পর্যায়ক্রমে আরো মানুষের মাঝে এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র দৌলতপুর থানার অভিযানে ১০ কি’শোর গ্যাং গ্রেফতার

হোমনায় মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

হোমনায় জেএসসিতে মোট বৃত্তি পেয়েছে ৪৬ টি

রাজধানীর রূপনগর থেকে কথিত মানবাধিকার সংস্থার চেয়ারম্যান পরিচয়দানকারী প্রতারক আতিকুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

মাইলস্টোন থেকে বের হলেন অবরুদ্ধ ২ উপদেষ্টা ও প্রেস সচিব

আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে : প্রতিমন্ত্রী ফরহাদ

পাবনার চাটমোহর সেন্ট রীটার্স্ হাইস্কুলে শিক্ষক দিবস-২০১৯ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিস্ময়কর উন্নয়ন সাধিত হয়েছে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ডোমারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা