crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় মেয়েকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বখাটের কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১২, ২০২০ ২:২৬ পূর্বাহ্ণ


আইযুব আলী, হোমনা,কুুুমিল্লাঃ
কুমিল্লার হোমনায় এক নাবালিকা মেয়েকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বখাটে মো. সবুজ (২৫) নামে এক যুবককে ১০মাস ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার ছয়ফুল্লাহকান্দি মাথাভাঙ্গা গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে এ রায় প্রদান করেন । দণ্ডপ্রাপ্ত ওই বখাটে বাঞ্ছারামপুর উপজেলার উজানচর গ্রামের মো. অলেক ব্যাপারীর ছেলে ।
জানা গেছে, বখাটে সবুজ একজন ড্রেজার শ্রমিক । সে দীর্ঘদিন যাবৎ ড্রেজার শ্রমিক হিসেবে কাজ করে আসছে। মঙ্গলবার বিকালে ছয়ফুল্লাহকান্দি গ্রামে এক নাবালিকা মেয়ে তার ড্রেজার দেখতে আসে । এ সুযোগে সবুজ একা পেয়ে তাকে টাকা পয়সার লোভ দেখিয়ে ও চকলেট খাওয়ানোর কথা বলে শ্লীলতাহানির চেষ্টা করলে মেয়েটি শোর চিৎকার করে । পরে আশে পাশের লোকজন তার চিৎকার শুনে দৌড়ে এসে বখাটেকে আটক করে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে বলেন, খবর পেয়ে আমি ঘটনা স্থলে যাই । বখাটে সবুজ টাকার লোভ লালসা দেখিয়ে ও চকলেট খাওয়ানোর কথা বলে মেয়েটিকে শ্লীলতাহানির চেষ্টা করায় ১০ মাস ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ৬৪০ গ্রাম স্বর্ণালংকারসহ আটক- ১

ডোমারে রেল লাইনের উপরে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পুরাতন কাপড়ের দোকান

গৌরীপুরে বেস্ট লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে পুরষ্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে ত্রাণ সংকটে ভুগছেন বানভাসি মানুষ

রাজশাহীতে নন্দন সাহিত্য একাডেমি আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা প্রদান

সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আ’ লীগের সাংগঠনিক সম্পাদক সহ ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার-৩

হোমনায় ড্রেজার দিয়ে কৃষি জমি ভরাট করায় ২০ হাজার টাকা জরিমানা

কেএমপিতে অপারেশন ডেভিল হান্টের অপারেশনে গ্রেফতার-১৩

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১০ মা’দক কারবারি গ্রেফতার

জামালপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক জুলাই শহিদের পরিবারকে ঈদ উপহার বিতরণ