crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:৫৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হরিণাকন্ডুতে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২, ২০২০ ৩:৪৯ অপরাহ্ণ
হরিণাকন্ডুতে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকন্ডুতে এক শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কাঁপাশহাটিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার ওই গ্রামের কাঙাল মন্ডলের ছেলে সদর উদ্দিনকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই প্রতিবন্ধী কিশোরীর বাবা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই প্রতিবন্ধী কিশোরী বাড়ির বাইরে বের হলে লম্পট সদর উদ্দিন তাকে পাশেই পানবরজে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই কিশোরী চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে ধর্ষক পালিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মন্টু, আলী ও রানা নামে তিন ব্যক্তি জানান, ধর্ষক সদর উদ্দিন লম্পট প্রকৃতির মানুষ। ঘটনার সময় সে ওই প্রতিবন্ধী কিশোরীকে পানবরজে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই কিশোরীর চিৎকারে আমরা এগিয়ে গেলে সে আমাদের দেখে দৌড়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী ওই প্রতিবন্ধী কিশোরীর ভাই বলেন, প্রায়ই ওই লম্পট সদর উদ্দিন আমার বোনকে বিরক্ত করত। তাকে বারবার নিষেধ করার পরও আমরা বাড়ির বাইরে গেলেই সে আমাদের বাড়িতে গিয়ে আমার বোনকে বিরক্ত করত। শুক্রবার সকালে আমার বাবা-মা ও আমি বাড়ির বাইরে গেলে সে আমার প্রতিবন্ধী বোনকে জোরপূর্বক পানবরজে নিয়ে ধর্ষণ করে।

এ বিষয়ে হরিণাকন্ডু থানার পরিদর্শক (ওসি) আব্দুর রহিম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী ওই প্রতিবন্ধী কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধর্ষককে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রাথমিকে আবেদনের ভুল সংশোধন করা যাবে ৪ ডিসেম্বর পর্যন্ত

নাগরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ফুটবল খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি টিটু

পঞ্চগড়ে প্রবীণ মাঠ কাঁপানো খেলোয়াড়দের সংবর্ধনা

পঞ্চগড়ে ৭ দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান বই মেলার উদ্বোধন

সরকারের সংস্কার কাজে যুক্তরাষ্ট্রের সমর্থন

ডোমারে ফিলিস্তিনে মুসলিমের উপর হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ

ডোমারে ফিলিস্তিনে মুসলিমের উপর হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ

কালীগঞ্জে মন্দির কমিটির সম্পাদকের বিরুদ্ধে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

দোহার উপজেলা পরিদর্শনে ঢাকার জেলা প্রশাসক

দোহার উপজেলা পরিদর্শনে ঢাকার জেলা প্রশাসক

ঝিনাইদহে বিয়ে প্রত্যাখাত হওয়ায় যুবক ও দাম্পত্য কলহের জেরে গৃহবধুর বিষপানে আত্মহত্যা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার