crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মধুপুরে রেখা জুয়েলার্সের দোকানে ডাকাতির ৭ মাস পর ৫ ডাকাত গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৪, ২০২০ ৪:৩৩ অপরাহ্ণ

মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরের রেখা জুয়েলার্সের দোকানে ককটেল ফাঁটিয়ে ডাকাতির প্রায় ৭মাস পর ডাকাত দলের ৫ জন ডাকাতকে গতকাল রাতে ঢাকার গাজীপুর হতে গ্রেফতার করছে মধুপুর থানা পুলিশ। উল্লেখ্য, গত ৬ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক সাড়ে সাত ঘটিকার সময় শহরের মধুপুর সাথী সিনেমা হল রোডে রেখা জুয়েলার্সে এক দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছিল। সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা মুখ ঢেকে অতর্কিতে জুয়েলারি দোকানে প্রবেশ করে দেশীয় অস্ত্র বের করে মালিক দুর্লভ কর্মকারকে রড দিয়ে আঘাত করে ও অন্যরা দোকানের ডিসপ্লেতে রাখা তৈরী সব গহনাপত্র কয়েক মিনিটের মধ্যেই ব্যাগ ভর্তি করে স্বর্ণঅলংকার এবং নগদ টাকা নিয়ে ককটেল ফাটিয়ে দৌড়ে পালিয়ে যায়। ডাকাতির ঘটনার পর থেকেই টাঙ্গাইল পুলিশ সুপার এর সার্বিক সহযোগিতা ও দিঙ নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মো: কামরান হোসেন ও মধুপুর থানার ওসি তারিক কামাল ডাকাত দলের সদস্যদের গ্রেফতার ও ডাকাতির মালামাল উদ্ধারের জন্য জোর তৎপরতা চালান। এরই ধারাবাহিকতায় গতকাল ২৩ জুলাই রাতে তাদেরকে গ্রেফতার করেছেন বলে শুক্রবার ২৪ জুলাই সকাল সাড়ে এগারটার সময় সাথী সিনেমা হল রোডে রেখা জুয়েলার্সের সামনে এক প্রেস ব্রিফ্রিংয়ের মাধ্যম সহকারী পুলিশ সুপার মো: কামরান হোসেন জানান। তিনি আরও জানান, এ ডাকাতির সাথে জড়িত অন্য সদস্যদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে অতি দ্রুতই তাদেরকে গ্রেফতার করা হবে। এসময় উপস্হিত ছিলেন ওসি তারিক কামালসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, মধুপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ মো: সিদ্দিক হোসেন খান, ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে স্থানীয় সুশীল সমাজ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা

ঊর্ধ্বতন ৮০ পুলিশ কর্মকর্তার বদলি

দেশে করোনায় আরও ১০৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৩৬৪

ঘোড়াঘাটে পল্লী বিদ্যুতের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

নাসিরনগরে আনসার ও ভিডিপি‘র উপজেলা সমাবেশে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি

নাসিরনগরে আনসার ও ভিডিপি‘র উপজেলা সমাবেশে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি

ডিমলায় একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন

জামালপুরের ইসলামপুরে সাড়ে ২৭ মেট্রিক টন সরকারি চাল জব্দ

ঝিনাইদহে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা!

নীলফামারীতে নতুন আরও ৭জনসহ করোনায় আক্রান্ত মোট ৭২

দেশে করোনায় আরো ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৫৩