crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চা দোকানী নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২১, ২০২০ ৪:৫৩ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দা ব্রীজের কাছে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আবুল কাসেম (৪৫) নামে এক চা দোকানী নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দা ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আবুল কাসেম মির্জাপুর ইউনিয়নের আনিপুর গ্রামের হবিবর মোল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আবুল কাসেম ফুপার জানাযা শেষ করে কর্মস্থল গাড়াগঞ্জ বাজারে ফিরছিলেন। তিনি বড়দা ব্রিজের উপর ওঠা মাত্রই বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্টো ট-১৪৫৩১৪ নামে একটি ট্রাকের সাথে তার মটরসাইকলের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আবুল কাসেম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সোমবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে কুষ্টিয়ার ভাদালিয়া হাইওয়ে পুলিশ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে দীর্ঘ ৩৫ বছর ধরে জনপ্রতিনিধি হিসাবে মানুষের সেবা করেছেন পৌর মেয়র দানু

ডোমারে দীর্ঘ ৩৫ বছর ধরে জনপ্রতিনিধি হিসাবে মানুষের সেবা করেছেন পৌর মেয়র দানু

ঝিনাইদহের হরিশংকরপুর ইউনিয়নের কোদালিয়া আলিয়া মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মাদক, গুলি ও নগদ অর্থসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার

জান্নাতে যাওয়ার কতিপয় সহজ ও গুরুত্বপূর্ণ আমল

‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ শ্লোগানে ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মাগুরায় ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রা’ণ গেল শ্রমিকের

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসির বৃত্তিতে উপজেলায় সেরা

জাতীয় পর্যায়ে অভিনয়ে প্রথম খুলনার জায়ান খান

গৌরীপুরে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীগণের সাপ্তাহিক সমন্বয় সভা অনুষ্ঠিত