crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

যে কোন সময় ঝিনাইদহে কোভিড-১৯ নিয়ন্ত্রণে এলাকা ভিত্তিক লকডাউন ঘোষণা!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১১, ২০২০ ৫:২৪ অপরাহ্ণ


তারেক জাহিদ,ঝিনাইদহঃ
ঝিনাইদহে কোভিড-১৯ নিয়ন্ত্রণে যে কোন সময় জেলা শহরে এলাকাভিত্তিক লকডাউন ঘোষনা করা হবে। এর জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোভিড-১৯ প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মাঝে চলমান ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা সংক্রান্ত পর্যালোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ এসব কথা বলেন। সিনিয়র সচিব পরিকল্পনা বিভাগ ও সমন্বয়ক ঝিনাইদহ জেলা মো: আসাদুল ইসলাম ওই সভায় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ উপজেলা) সংসদ সদস্য মো: আনোয়ারুল আজীম আনার, সেনা কর্মকর্তা লে. কর্ণেল নাসির উদ্দিন, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, সদর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, সাংবাদিক নেতা ও ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমানসহ অনেকে। এসময় ৬ উপজেলা নির্বাহী অফিসারগণ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এসভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেছেন, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, জেলা পরিষদের মেম্বারসহ জনপ্রতিনিধিদের কর্মকান্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেসব কৃষক সুযোগ পাওয়ার পরে আজও সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করেননি তাদের কার্ড বাতিল করা হবে। সেই সাথে যত্রতত্র পশু হাট বসতে দেওয়া হবেনা। এসব বিষয়ে জনসাধারণকে সচেতন করতে জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান তিনি।

সভায় সিভিল সার্জন ডা; সেলিনা বেগম বলেন, প্রতিদিন মৃত্যু ও সংক্রমণের হার বড়ছে। আসন্ন কোরবানীর ঈদ এবং পশু কেনা বেচার সময় সংক্রমণ আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এ জেলায় এখন পর্যন্ত ২৮২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৯০ জনের নমুনায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছেন অন্তত ৭জন। এ অবস্থায় কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উপর জোর দেন তিনি।

সদর পৌরসভার মেয়র তার বক্তব্যে বলেন, জেলা শহরের বেশ কয়েকটি মহল্লায় আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে। ওই সব এলাকায় শিগগিরি লকডাউন ঘোষণা করা হবে।

সভার সভাপতি সিনিয়র সচিব পরিকল্পনা বিভাগ বলেন, এখন পর্যন্ত ঝিনাইদহে গৃহীত কার্যক্রম সন্তুষজনক বলে মন্তব্য করেন। ধারাবাহিকতা বজায় রাখার জন্য জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান তিনি

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

শৈলকুপায় হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা

হোমনায় আইএফআইসি ব্যাংকের ৭৩তম উপ-শাখা উদ্বোধন

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা একদিকে আসে, আরেকদিকে চলে যায়: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা একদিকে আসে, আরেকদিকে চলে যায়: পররাষ্ট্রমন্ত্রী

অবশেষে বদলি হলেন কুমিল্লার আলোচিত সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন

অবশেষে বদলি হলেন কুমিল্লার আলোচিত সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন

নাসিরনগরে অসহায় ও দুঃস্থদের মাঝে ভিজিএফ‘র চাল বিতরণ

ঢাকা-খুলনা রুটে বাংলাদেশ পুলিশবাস সার্ভিসের চলাচল শুরু

জামালপুরে রেলের টিকিট কালোবাজারির দায়ে ১ব্যক্তির কারাদণ্ড

আইজিপি’র সঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত অফিসারদের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

বেহেশত ওয়াজিব করে নেওয়ার আমল