crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে বজ্রপাতে সাবেক ইউপি সদস্যসহ নিহত-৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৯, ২০২০ ১:৩৪ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
রংপুরে বজ্রপাতে সাবেক ইউপি মেম্বারসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর ১৫ নং ওয়ার্ডের দর্শনা দূর্গাপুর,আক্কেলপুর ও বদরগঞ্জ উপজেলার মধুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দর্শনা ভূরারঘাট দূর্গাপুর মহালটারির মৃত কছি উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য মোবারক আলী (৬২) ও আক্কেলপুর গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে এনামুল হক (৩৫) এবং বদরগঞ্জ উপজেলার মধুপুরের ব্যবসায়ী মোশারফ হোসেন।
দর্শনা এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো কৃষক এনামুল হক সকালে তার কৃষি জমিতে কাজ করতে গেলে আজ সকাল সাড়ে ১১টার সময় বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাতে তিনি মারা যান। একই সময়ে মোবারক আলীও বজ্রপাতে মারা গেছেন বলে জানান স্থানীয়রা।

এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি রোকুনুজ্জামান।

তিনি জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান সেনাপ্রধানের

ঝিনাইদহে কুখ্যাত মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গার মিন্টু ফের ফেনসিডিলসহ আটক, ছাড়িয়ে নিতে চলছে ব্যাপক তদবির!

পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ২০০ কেজি আম

ঠাকুরগাঁওয়ে চার হাত-পা ভেঙে দেওয়া সেই অন্তঃসত্ত্বা পারভিনের মৃত্যু

১কেজির বেশি পেঁয়াজ ক্রয় করতে পারবে না কোনো ক্রেতা, সিদ্ধান্ত হবিগঞ্জ জেলা প্রশাসনের

৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

কোটচাঁদপুরে সদ্য নির্বাচিত পৌর কাউন্সিলরকে মাদক মামলায় গ্রেফতার, এক বছরের কারাদণ্ড

ঝিনাইগাতীতে বিদেশী ম’দসহ তিন মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

যা হওয়ার হয়ে গেছে, এখন সমস্যাগুলোর সমাধান করুন : অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের

সাঁথিয়ায় জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে মেরে ঘরছাড়া করে দিলো ছেলে!