crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আটোয়ারীতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আটক ১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৫, ২০২০ ১০:২১ পূর্বাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে নিয়ে  ফেসবুকে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ায় এক যুবককে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। এ ঘটনায় পঞ্চগড়ের আটোয়ারী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার থানা মসজিদ সংলগ্ন খন্দকার আবুল কাশেমের (অবসরপ্রাপ্ত কাস্টম অফিসার) ছেলে খন্দকার মোস্তাক আহমেদ (২০) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করাসহ রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে ২৩ জুন দিবাগত রাতে আটোয়ারী থানা পুলিশ তাকে আটক করে। 
এ ঘটনায় আটোয়ারী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: এমদাদুল হক বাদী হয়ে আটোয়ারী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম বলেন, আমি এই ঘটনা শুনে সঙ্গে সঙ্গে আমার দলের সাংগঠনিক সম্পাদককে ব্যবস্থা নেয়ার কথা বলেছি।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন মামলা দায়েরসহ যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেন। 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

লামায় বিষপানে এক ব্যক্তির আত্মহত্যা

সুন্দরগঞ্জে ত্রাণ সংকটে ভুগছেন বানভাসি মানুষ

হোমনার প্রথম মেয়র হারুন মিয়া আর নেই

ডোমারে মোটরসাইকেল চুরির মামলার আসামি সোহেল ডাকাতি মামলায় আটক

পলাশবাড়ীতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে গাঁ-জা-সহ ১ ব্যবসায়ী গ্রেফতার

দুই সাংবাদিকের বিরুদ্ধে মি’থ্যা মামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

দুই সাংবাদিকের বিরুদ্ধে মি’থ্যা মামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

ঝিনাইদহে কোরবানির ঈদকে সামনে রেখে কামারপাড়ায় শুরু হয়েছে তীব্র ব্যস্ততা

তিতাসে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘আপনজনে’র উদ্যোগে ১১তম ফ্রি মেডিকেল ক্যাম্প

হোমনায় সড়ক দুর্ঘটনায় শিশুমৃত্যু’র ঘটনায় বাদীর ইচ্ছার বিরুদ্ধে মামলা, আসামি গ্রেফতার!