crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

লামায় বিষপানে এক ব্যক্তির আত্মহত্যা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২, ২০১৯ ৪:০০ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : বান্দরবানের লামা উপজেলায় বিষপান করে মো. সাহেদ(২৬) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। ০২ ডিসেম্বর, সোমবার দুপুর ১২টার দিকে উপজেলাস্থ রূপসী পাড়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের মাস্টার পাড়ায় মাইন উদ্দিনের কড়ই বাগান থেকে তার লাশটি উদ্ধার করা হয়। মৃত মো. সাহেদ(২৬) উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। জানা যায়, সোমবার দুপুর ১২টা দিকে মাস্টার পাড়ার মাইন উদ্দিনের কড়ই বাগানে মা ছেলের লাশ দেখতে পেয়ে কান্নাকাটি করলে এলাকাবাসীরা ছুটে আসে এবং সবাই মিলে লাশটি বাড়িতে নিয়ে আসে। পরক্ষণে পুলিশকে খবর দিলে তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে সাহেদ বাগানে গিয়ে বিষ পান করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার সেকেন্ড অফিসার এস আই খালেদ মোশারফ।

তিনি বলেন, “লাশের প্রাথমিক সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ভোক্তা অধিকারে অভিযোগ করে নতুন টিভি পেলেন ক্রেতা

ডোমারে ১নং ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করেন কাউন্সিলর রাজা

তিতাসে পাংঙ্গাশিয়া বাচ্চু মিয়া স্কুলের পরিচালনা পরিষদের সংবর্ধনা ও মিড-ডে মিল অনুষ্ঠিত

গত ১০ বছরে বিএসএফের গুলিতে ৩ শতাধিক বাংলাদেশি নিহত

দিনাজপুর ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সার নিয়ে কৃষকের হাহাকার, বানেশ্বরে সারের দাবিতে মহাসড়ক অবরোধ

মধুপুরে ইমামদের নিয়ে মতবিনিময় সভা

রংপুরে লকডাউনের প্রথম দিনে মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি

কুমিল্লায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র.্যালি

কুমিল্লায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র.্যালি

ঝিনাইদহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন