crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে গেজেটের মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে সনদ প্রদানের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৪, ২০২০ ৩:২৫ অপরাহ্ণ
রংপুরে গেজেটের মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে সনদ প্রদানের দাবিতে  মানববন্ধন

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : করোনাকালে মানবিক বিবেচনায় বার-কাউন্সিলের এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণদের গেজেট প্রকাশের মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে সনদ প্রদানের দাবিতে ১৪ জুন রবিবার সকাল ১১ টায় রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বার কাউন্সিলের এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণ রংপুর বারের শিক্ষানবীশ আইনজীবীদের উদ্যোগে মানববন্ধন-সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষানবীশ আইনজীবী পলাশ কান্তি নাগ। বক্তব্য রাখেন শিক্ষানবীশ আইনজীবী হাফিজার রহমান,আব্দুল গফুর,আরিফ হোসেন,রাতুলুজ্জামান রাতুল,সামছুন নাহার কুসুম,রোজিনা খাতুন,আমিনুল ইসলাম,রাকিবুল ইসলাম,আমিনুল ইসলাম,ফেরদৌস ইসলাম,দীপ্ত সরকার,শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বার কাউন্সিলের পরীক্ষা গ্রহণের দীর্ঘসূত্রিতার কারণে হাজার হাজার শিক্ষানবীশ আইনজীবীর মেধা ও জীবনের মূল্যবান সময়ের অপচয় ঘটছে। ২০১২ সালের পূর্বে বছরে ২ টি পরীক্ষা অনুষ্ঠিত হতো। এরপর থেকে পরীক্ষা পদ্ধতির ব্যাপক পরিবর্তন ও ৩/৪ বছর পর পর তিন স্তরে পরীক্ষা গ্রহণ করা হয়। এবারো দীর্ঘদিন পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে রিটেন-ভাইভা কবে হবে তা অনিশ্চিত। তাই মানবিক বিবেচনায় বার কাউন্সিলের এমসিকিউ উত্তীর্ণদের রিটেন-ভাইভা থেকে অব্যাহতি দিয়ে বিশেষ গেজেট প্রকাশের মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে সনদ প্রদানের দাবি জানানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তিতাসে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ

জাতীয়করণসহ ৭ দফা দাবিতে ঝিনাইদহে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন

রংপুরে মহানগর কৃষকলীগের শীতবস্ত্র বিতরণ

রংপুরে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল ও এক সহযোগী আটক

শিক্ষার্থীরা লেখাপড়া শিখবে কিন্তু এটার জন্য জেনেশুনে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না : সংসদে প্রধানমন্ত্রী

শিক্ষার্থীরা লেখাপড়া শিখবে কিন্তু এটার জন্য জেনেশুনে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না : সংসদে প্রধানমন্ত্রী

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

হোমনায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

টাঙ্গাইলে পৃথক সড়ক দু’র্ঘটনায় মামা ভাগ্নেসহ ৩ জন নি’হত

টাঙ্গাইলে পৃথক সড়ক দু’র্ঘটনায় মামা ভাগ্নেসহ ৩ জন নি’হত

কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক দুর্নীতির অভিযোগে ধানের শীষ প্রার্থীদের ভোট বর্জন

হোমনায় সোনালী ব্যাংকের ডিএমডি মো. রেজাউল করিম সংবর্ধিত