crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:০৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ফার্মেসীতে কর্মরত ৫ জন করোনায় আক্রান্ত, বাড়ি লকডাউন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৪, ২০২০ ৩:১৬ অপরাহ্ণ


আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :

কুমিল্লার হোমনা সরকারি হাসপাতাল রোডে সেন্ট্রাল হাসপাতাল ভবনের নিচতলা ভবনের ফার্মেসীতে কর্মরত ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । তারা হলেন- বিল্লাল ফার্মেসীর কর্মচারি ও কালমিনা উজানের কান্দি গ্রামের আমির হোসেনের ছেলে সাইদুল ইসলাম (২৪), মদিনা ফার্মেসী ও হোমনা আদর্শ পাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মফিজুল ইসলাম (২৯), হোমনা পল্লী বিদ্যুৎ সংলগ্ন ও পলাশ মেডিকেল হলের বাবা- ছেলে মতিউর রহমান (৬০) ও আনিসুর রহমান (৩০),কারারকান্দি গ্রামের মো. মহিউদ্দিন আহমেদ ও সরকারি হাসপাতালের মোহসেনা নার্সের ছোট ভাই শাকিব (২২) । গতকাল বুধবার রাতে কুমিল্লায় পাঠানো রিপোর্ট পজিটিভ আসে । উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা পজিটিভ আসায় তাদের প্রত্যেকের বাড়িতে উপস্থিত হয়ে লকডাউন ঘোষণা করেছেন উপজেলা সহকারি কমিশনার তানিয়া ভূইয়া । এতে বাসার সংস্পর্শে থাকা সকল সদস্যকে হোম কুয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুছ ছালাম সিকদার ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুছ ছালাম সিকদার জানান, করোনা রোগীর সংস্পর্শে থাকা ও করোনার উপসর্গ থাকায় গত ৩০ মে নমুনা সংগ্রহ করে কুমিল্লা পাঠানো হয়েছিল। বুধবার তাদের ৫ জনের করোনার পরীক্ষার রির্পোট পজিটিভ আসায় তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে । সম্ভবত হোমনা সেন্ট্রাল হাসপাতালের করোনা রোগীর সংস্পর্শে সংক্রমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, করোনা পরীক্ষার রির্পোট পজিটিভ আসায় তাদের প্রত্যেকের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে । তাদের সংস্পর্শে থাকা সকলকে করোনা টেস্টসহ হোম কুয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে ২ দিনব্যাপী নারীবান্ধব স্বাস্থ্যমেলা শুরু

হোমনায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

গৌরীপুরে মুক্তিযুদ্ধের ৫১ বছরেও নির্মিত হয়নি ব্রিজ, ভোগান্তিতে ৫ হাজার মানুষ

গৌরীপুরে মুক্তিযুদ্ধের ৫১ বছরেও নির্মিত হয়নি ব্রিজ, ভোগান্তিতে ৫ হাজার মানুষ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

জামালপুর ইউনাইটেড সোসাইটি ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহে আপত্তিকর অবস্থায় দুই টিকটক ও লাইকি মডেল আটক

দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫৩৭

জামালপুরে মেলান্দহে বিদেশফেরত একজনের জরিমানা, হোম কোয়ারেন্টাইনে ৫১জন

জামালপুরে মেলান্দহে বিদেশফেরত একজনের জরিমানা, হোম কোয়ারেন্টাইনে ৫১জন

মহেশখালীতে ঘুর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে আইএসডিই এর নতুন গৃহ হস্তান্তর

আগামী কয়েক সপ্তাহের মধ্যে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু