crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেখ হাসিনার পদত্যাগ মানে সংবিধানের চরম লঙ্ঘন : ওবায়দুল কাদের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২১, ২০২৩ ৯:১৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সংবিধান অনুযায়ীই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শুক্রবার (২১ জুলাই) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভায় এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, ‘বিএনপির দাবি একটাই শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ মানে সংবিধানের চরম লঙ্ঘন। আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না। আমাদের বিপরীতে যারা অবস্থান করছে তারা সাম্প্রদায়িক অ’পশক্তি, পাকিস্তান আফগানিস্তানের বন্ধু, জ’ঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এই ষ’ড়যন্ত্রকারী তৎপরতার কাছে আত্মসমর্পণ করব? আত্মসমর্পণ করে এদেশের মাটি, বঙ্গবন্ধুর নেতৃত্ব, স্বাধীনতা, শেখ হাসিনার নেতৃত্বে, রাজনৈতিক বিজয়, উন্নয়ন অভিযাত্রা কি বিসর্জন দেব?’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি সারাদেশে হ’ত্যাযজ্ঞে মেতে উঠেছে। হ’ত্যার শিকার হচ্ছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আর নির্জলা মিথ্যা তথ্য দিয়ে বিএনপি চিরাচরিতভাবে জাতিকে বিভ্রান্ত করছে।’

তিনি বলেন, ‘মফস্বলে স’হিংসতা যা ঘটানো হচ্ছে তা অত্যন্ত সুপরিকল্পিত। রাজনৈতিক অ’পশক্তির হোতা বিএনপি বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে বিদেশিদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে। নির্বাচন বা’নচাল করার ষ’ড়যন্ত্র করছে।’

গুলশানে হিরো আলমের উপর হা’মলা নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রার্থী যেই হোক তাকে প্রার্থী হিসেবেই দেখছে সরকার। এ ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং সরকার ব্যবস্থা নিয়েছে।’

বিশ্ব রাজনীতিতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিশ্বের বড় বড় নেতৃস্থানীয় দেশগুলোর মাথাব্যথা বাংলাদেশ নিয়ে। দফায় দফায় বিদেশীরা আসছে, বিএনপিও দফা দিচ্ছে।’

এ সময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন মায়া, কাজী জাফরুল্লাহ, ডক্টর আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরসহ সম্পাদকমণ্ডলীর সদস্যরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসানের নির্দেশনায় দরিদ্র কৃষাণীর ধান কেটে দিলেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা

কেএমপি’র অভিযানে মাদকসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

নীতি আদর্শের কারণে আ’লীগকে কেউ ধ্বংস করতে পারেনি: প্রধানমন্ত্রী

প্রতিনিধি আবশ্যক

ঝিনাইদহ ডাঃ অপূর্ব কুমার শাহার ‘কেয়ার হাসপিটালে’ ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ২লাখ টাকায় রফাদফা

ঝিনাইদহের তেঁতুলবাড়িয়ায় মানবপাচার সন্দেহে আটক ১

নির্বাচন পর্যবেক্ষণে আসবে ইইউর চার সদস্যের কারিগরি দল

পঞ্চগড়ে পুকুর থেকে নারীর ‘মৃতদেহ’ উদ্ধার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার