crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে করোনায় আক্রান্ত আরও এক নারীর মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১০, ২০২০ ৪:২৬ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারী জেলায় করোনা আক্রান্ত হয়ে আরও এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। রবিবার(১০) ভোরে নিজবাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ওই নারীর বাড়ী জলঢাকা উপজেলার পশ্চিম গোলমুন্ডা গ্রামে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হলো।
রবিবারের মৃতের এ তথ্য নিশ্চিত করেছেন জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবু হাসান মো. রেজওয়ান কবীর।
স্বাস্থ্য বিভাগে সূত্রে জানা গেছে, ওই নারী গত কয়েকদিন ধরে করোনা উপসর্গে আক্রান্ত হন। ৬ মে তার নমুনা সংগ্রহ করা হয় এবং ৮ মে পরীক্ষায় তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর থেকে তাকে তার নিজবাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছিল।এর আগে জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের সোলেমান মাস্টার পাড়া গ্রামের ৬২ বছরের এক বৃদ্ধ রংপুর মেডিকেল কলেজ(রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর কয়েকদিন আগেই তার নমুনা সংগ্রহ করা হলেও মৃত্যুর পরে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
নীলফামারী সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন জানান, নীলফামারী জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ৪০ জন। এর মধ্যে জেলা সদরে ১৫ জন, ডিমলা উপজেলায় ১০ জন, জলঢাকা উপজেলায় ৬ জন, সৈয়দপুর উপজেলায় ৬ জন ও কিশোরগঞ্জ উপজেলায় ৩ জন। জেলার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর হোম আইসোলেশনে ছিল ৬ জন। তার মধ্যে রবিবার(১০মে) এক নারীর মৃত্যুবরণ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় দিনব্যাপী স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

রংপুর পূজা উদযাপন পরিষদের ২ গ্রুপের মধ্যে হাতাহাতি

পুলিশের সাত ডিআইজি’র বদলি

পুলিশের সাত ডিআইজি’র বদলি

টিউশনির টাকা বাঁচিয়ে ১১০ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন সাইফুল

ধোপাডাঙ্গায় কারীমিয়া কওমী পূর্ব বজরা হলদিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

হোমনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

হোমনায় ডেঙ্গু প্রতিরোধী পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান

নীলফামারীর দু’টি ইউপির নির্বাচনে একটিতে আ.লীগ ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

নীলফামারীর দু’টি ইউপির নির্বাচনে একটিতে আ.লীগ ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

ঘোড়াঘাট উপজেলা নির্বাচনে ভোটের মাঠে বিএনপির একাংশ, একাধিক প্রার্থী আ.লীগের

কালীগঞ্জে কর্মহীন মানুষের মাঝে বিএনপি’র খাদ্যসামগ্রী বিতরণ