crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে র‌্যাব-৬ ক্যাম্পের সগযোগিতায় বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ, ২ জনকে জরিমানা, তাজমহল ফার্মেসী সিলগালা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৩, ২০২০ ৪:২২ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে ৩ টি ফার্সেমী থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাসুদ আলম জানান, নকল ওষুধ বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওষুধ প্রশাসন, জেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ক্যাসেল ব্রীজ এলাকার বাধন ফার্মেসী, আরাপপুরের আসাদ ফার্মেসী ও কেসি কলেজ এলাকার নিউ তাজমহল ফার্মেসী থেকে বিপুল পরিমাণ নকল ও নিষিদ্ধ কোম্পানীর ওষুধ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হেদায়েত উল্যাহ ২ টি ফার্মেসীকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করে। মালিক না থাকায় নিউ তাজমহল ফার্মেসীকে সীলগালা করা হয়। এর আগে রোববার সন্ধ্যায় শহর এইচ এস এস সড়ক ও শৈলকুপার শেখপাড়া বাজার থেকে নকল ও সরকারি বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়। অভিযানে জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিজিএফআইয়ের নতুন ডিজি হলেন মেজর জেনারেল মো. ফয়জুর রহমান

উপজেলা প্রেস ক্লাব সরিষাবাড়ী’র নির্বাহী কমিটি গঠিত

ঝিনাইদহে দুই সন্তানকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যা, মা আটক

রংপুর সিটির ১৫টি স্থানে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

সারা দেশে করোনায় আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৯০

কুতুপালং বাজারে আগুন, ঘুমন্ত ৩ রোহিঙ্গার মৃত্যু

সরিষাবাড়ীতে সোহেল তরফদারের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

জামালপুরের ইসলামপুরে বিয়ে করতে এসে ৫ হাজার টাকা জরিমানা দিয়ে খালি হাতে বাড়ি ফিরল বরপক্ষ

সমাবেশের জন্য মাঠের বিকল্প মাঠ হতে পারে, রাস্তা হতে পারে নাঃ তথ্যমন্ত্রী

সমাবেশের জন্য মাঠের বিকল্প মাঠ হতে পারে, রাস্তা হতে পারে নাঃ তথ্যমন্ত্রী

হোমনায় গ্যাস সিলিন্ডারের আ’গুনে বসতঘর পুড়ে ছাই, আহত ৫

হোমনায় গ্যাস সিলিন্ডারের আ’গুনে বসতঘর পুড়ে ছাই, আহত ৫