crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়ী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোজাহার আলী’র ৫১ তম মৃত্যু বার্ষিকী পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৫, ২০২০ ২:৪৪ অপরাহ্ণ

তৌকির আহাম্মেদ হাসু ,সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি:
তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এর নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোজাহার আলী আহম্মেদ এর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের মরহুমের বাড়ীতে কবর জিয়ারত,পুস্পস্তবক অর্পন,দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
স্মরণসভায় প্রয়াত নেতা ডা. মোজাহার আলী‘র ছেলে কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আক্তার হোসেন সভাপতিত্ব করেন।এ সময় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা,সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ,অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,সাবেক উপজেলা মু্ক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাংগঠনিক কমান্ডার আব্দুল হামিদ,জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য আব্দুল জলিল,তথ্য প্রতিমন্ত্রীর প্রতিনিধি যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন মুকুল প্রমুখ।
এ সময় অনান্যদের মধ্যে সরিষাবাড়ী অনার্স কলেজ ছাত্র সংসদের জি এস রাজন আহম্মেদ,উপজেলা ছাত্র লীগের সভাপতি প্রার্থী শরীফ আহম্মেদ নীরব,উপজেলা ছাত্রলীগ নেতা-নাছির উদ্দিন স্বপন, কামরাবাদ ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি প্রার্থী নাঈমুর রহমান দূর্জয় প্রমুখ উপস্থিত ছিলেন। স্মরণ সভাটি পরিচালনা করেন উপজেলা যুব লীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম।প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনায় উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কমীরা দোয়া মাহফিল ও স্মরণ সভায় অংশ নেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ নাকাইহাট কলেজের গণিত বিষয়ের প্রভাষক  আশরাফ আলীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

গোবিন্দগঞ্জ নাকাইহাট কলেজের গণিত বিষয়ের প্রভাষক আশরাফ আলীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

সুনামগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০১৯ উদযাপিত

দিনাজপুরের হাবিপ্রবি ক্যাম্পাস এলাকায় ছাত্রদলের লিফলেট বিতরণ

ঈদের ছুটিতেও চলছে কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি সেবা

সিনিয়র সচিব হলেন নলিতাবাড়ীর কৃতী সন্তান আব্দুস সামাদ

চকরিয়ায় পাঁচ ভাই নি’হতের ঘটনায় থানায় মামলা

চকরিয়ায় পাঁচ ভাই নি’হতের ঘটনায় থানায় মামলা

পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি

হোমনায় স্থানীয়ভাবে তৈরী হচ্ছে জীবাণু নাশক হ্যান্ড স্যানিটাইজার

পরিবর্তনের চাবি আপনার হাতে: ‘হ্যাঁ’ ভোটে দিন সম্মতি