crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে নতুন ঘরে বেশিদিন থাকা হলোনা অসহায় ছলেমানের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৪, ২০২০ ১:০৬ অপরাহ্ণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে মানবেতর জীবন যাপনকারী অসহায় ছলেমান যখন নতুন ঘর পেলো,বেশিদিন থাকার সৌভাগ্য হলো না তার। ২মাস পরে চলে গেলেন ওপারে।
আজ বুধবার (৪মার্চ) সকাল ৮টায় সে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি——-রাজিউন। তার মৃত্যুতে মিস্ত্রিপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। গত ২মাস পূর্বে “ডোমারে অসহায় ছলেমানের মানবেতর জীবন যাপন, যেন দেখার কেউ নেই” এমন সংবাদটি বিভিন্ন অনলাইন পোর্টাল ও পত্রিকায় সংবাদ প্রচার হওয়ায় প্রথমে ডোমার সরকারি কলেজের সাবেক ভিপি ও জাপা’র উপজেলা শাখার আহবায়ক আসাদুজ্জামান চয়ন এক বান টিন প্রদান করেন। এরপর বোড়াগাড়ী ইউপি সদস্য হাচানুর রহমান ১৫টি বাঁশ এবং ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানের সহযোগিতায় সরকারের বরাদ্দ থেকে একটি শুকনো খাবারের প্যাকেট যাতে চাউল, ডাল, চিনি, চিড়া, তেল, লবন, নুডুলস ছিল। অপর দিকে নিজস্ব অর্থায়নে ডেরবান (১৫) পিস টিন কিনে দেয় ঘর নির্মানের জন্য। এলাকার দোকানী সোনারাম ও প্রতিবেশীর সহযোগিতায় ছলেমানের প্লাস্টিক লাগানো ছেড়া ঘরটি নির্মাণ করে দেয়া হয়। কিন্তু বাদসাধে নিয়তি। ২মাস ওই নতুন ঘরে থাকার পরে আজ মৃত্যুবরণ করে। উল্লেখ্য- ছলেমান আলী (৭০) উক্ত এলাকার মৃত সমাজ উদ্দিনের ছেলে। সে নিঃসস্তানের বোঝা নিয়ে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ডোমার চিলাহাটি সড়ক সংলগ্ন বাগডোকরা মিস্ত্রিপাড়া ভালের কুড়া নামক ব্রীজের পার্শ্বে ভাঙ্গাচুড়া ঘরটিতে বসবাস করতো। গত ৩বছর পূর্বে তার স্ত্রীর মৃত্যুতে তিনি নিিঃসঙ্গ হয়ে পড়েন। আজ তার জীবনের সমাপ্তি ঘটলো।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারীতে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, বাজার তদারকিতে নেই কোনো গতি!

ঈশ্বরগঞ্জর মসজিদে ঢুকে নামাজরত ভাইকে কু’পিয়ে হ’ত্যা

পুলিশের ৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

পঞ্চগড়ে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানালেন নবাগত পুলিশ সুপার

পৌরসভা নির্বাচন : মহেশপুর বিজিবি কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণে ঝিনাইদহের সাংবাদিকদের চরম ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ

স্মার্ট বাংলাদেশ পুরস্কারে ভূষিত পুলিশ

ডোমারে জাতীয় ভোটার দিবস পালিত

ডোমারে জাতীয় ভোটার দিবস পালিত

করোনায় আক্রান্ত জবি’র কর্মচারীর মৃত্যু

নেত্রকোনার আটপাড়া উপজেলায় কোচিং বাণিজ্য করার অভিযোগে অর্থদণ্ড

চকরিয়ায় নারী ও শিশুর ওপর ধর্ষণসহ যৌন সহিংসতার বিরুদ্ধে র‌্যালি ও আলোচনা সভা