crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জগন্নাথপুরে রাস্তাবিহীন সেতু !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৩, ২০২০ ৩:২৬ অপরাহ্ণ

মো.আলী হোসেন খান : সুনামগঞ্জের জগন্নাথপুরে বিগত ৪ বছর ধরে রাস্তাবিহীন একটি সেতু পড়ে আছে অযত্ন-অবহেলায়। সেতুটি আসছে না মানুষের কোন কাজে। কেন এবং কার স্বার্থে এ সেতু। এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বিগত ২০১৫/১৬ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া (সমধল) গ্রামের হাজী ছায়েদ মিয়ার বাড়ির খালের ওপরে ২৬ ফুট দৈর্ঘ্যরে এ সেতু নির্মাণ করা হয়। ২০১৭ সালে সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বর্তমান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এ সেতুটি উদ্বোধন করেন। এরপর থেকে সেতুটি রাস্তাবিহীন অযত্ন-অবহেলায় পড়ে আছে বলে সরজমিনে স্থানীয়রা জানান। চিলাউড়া বাজার থেকে একটি রাস্তা সমধল গ্রাম পর্যন্ত গেলেও এ সেতুর পূর্ব পাশে গিয়ে শেষ হয়েছে। তবে সেতুর পশ্চিম পাশে কোন রাস্তা নেই। আছে শুধু নলুয়ার হাওর। হেমন্ত মৌসুমে থাকে ধুধু বালুচর। আর বর্ষায় থাকে অথৈ পানি। হেমন্ত মৌসুমে মানুষ হাওরের আঁকাবাঁকা বালুচর দিয়ে চলাচল করলেও বর্ষায় একমাত্র ভরসা নৌকা। তাই রাস্তাবিহীন সেতু নির্মাণ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ২৩ ফেব্রুয়ারি রোববার জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সহকারি প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী সাইফুদ্দিন খান বলেন, এ সেতুটি নির্মাণ হয়েছে হাওর থেকে মানুষ যাতে সহজে চলাচল করতে পারেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেতুর এপ্রোচের মাটি সরে যাওয়ায় এমন অবস্থা হতে পারে। তবে দ্রুত এপ্রোচে মাটি ভরাটের ব্যবস্থা করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে বেতনের দাবিতে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ

ঝিনাইদহে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মাদকসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার

নতুন ইসি’র শপথ রোববার

হোসেনপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রভাষক লা*ঞ্ছনার অভিযোগে মানববন্ধন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদ্রাসার নবগঠিত কমিটির সভাপতি কে ফুলেল শুভেচ্ছা

শৈলকুপায় যৌতুকের দাবিতে নির্যাতন করে ওড়নায় ফাঁস দিয়ে গৃহবধুকে হত্যার অভিযোগে থানায় মামলা, গ্রেফতার নেই হতাশ নিহতের পরিবার

সর্বোচ্চ প্রশংসার দাবিদার সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আব্দুস সোবহান

সর্বোচ্চ প্রশংসার দাবিদার সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আব্দুস সোবহান

সুন্দরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্ধোধন

সুন্দরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্ধোধন