crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

খুলনায় ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেল-জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৬, ২০১৯ ২:৫৩ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : খুলনায় শেখ রাসেল ইকো পার্ক এবং আশ্রয়ন প্রকল্পের নদী সংলগ্ন জমি থেকে ইট প্রস্তুতের জন্য অবৈধভাবে মাটি উত্তোলন এবং লাইসেন্স না থাকায় এলএসবিব্রিকস, পুঠিমারি,বটিয়াঘাটা, খুলনা -এর ব্যবস্থাপক মফিজুল ইসলামকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন,২০১৩ অনুসারে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।একই সাথে ইট ভাটার একজন সহযোগীকে একই আইনে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ড প্রদান করা হয়। খুলনা জেলা প্রশাসনের দেয়া এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 প্রেস রিলিজে বলা হয়, গতকাল শুক্রবার ১৫ ফেব্রুয়ারি ২০১৯ বিকেল সাড়ে ৩ টায় শেখ রাসেল ইকো পার্ক, খুলনা এবং আশ্রয়ন প্রকল্পের নদী সংলগ্ন জমি থেকে ইট প্রস্তুতির জন্য অবৈধভাবে মাটি উত্তোলন  এবং লাইসেন্স না থাকায়  এল এস বি ব্রিকস,পুঠিমারি, বটিয়াঘাটা,খুলনা এর ব্যবস্থাপক মফিজুল ইসলামকে ইট প্রস্তুত  ও ভাটা স্হাপন(নিয়ন্ত্রণ)  আইন,২০১৩ অনুসারে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা এবং  অনদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে ইট ভাটার একজন সহযোগীকে একই আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, খুলনার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  জাবের মোঃ সোয়াইব।
 অবৈধ ইট ভাটা এবং পরিবেশের ক্ষতিসাধনকারীর বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস রিলিজে জানানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফেনীতে যৌথ টহলে সেনাবাহিনী-বিজিবিসহ অন্যান্য বাহিনীর সমন্বিত অবস্থান

নীলফামারীতে আরও ৪ জনসহ করোনায় আক্রান্ত ৭৬ জন

এইচ এস এস স্কোরিং এ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চট্টগ্রাম বিভাগে প্রথম এবং দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন

ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

মধুপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হলেন আনিসুর রহমান

গোবিন্দগঞ্জে আগামী ২৯ জুন থেকে আরও ৭ দিনের লকডাউন ঘোষণা

পঞ্চগড়ে দেশের বিভিন্ন জেলায়  ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬

হোমনায় ৩০০ পিস ই’য়াবাসহ ৩ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

হোমনায় ৩০০ পিস ই’য়াবাসহ ৩ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

দাউদকান্দিতে মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন