crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে অসহায় ছলেমানকে সহায়তা দিলেন পিআইও জিয়াউর রহমান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৭, ২০২০ ২:২৪ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার, নীলফামারী>>
নীলফামারীর ডোমারে মানবেতর জীবন যাপনকারী অসহায় ছলেমানের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান।
গত সপ্তাহে “ডোমারে অসহায় ছলেমানের মানবেতর জীবন যাপন, যেন দেখার কেউ নেই” এমন সংবাদটি বিভিন্ন অনলাইন পোর্টাল ও পত্রিকায় প্রচার করা হয়। বিষয়টি দৃষ্টি গোচর হয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানের। সোমবার (১৭ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিককে অফিসে ডেকে নিয়ে সরকারের বরাদ্দ থেকে একটি শুকনো খাবারের প্যাকেট যাতে চাল, ডাল, চিনি, চিড়া, তেল, লবন, লুডুলস ছিল। অপর দিকে নিজস্ব অর্থায়নে ডেরবান (১৫) পিস টিন কিনে দেয় ঘর নির্মাণের জন্য। কর্মকর্তার পক্ষ থেকে অফিস সহকারী তরুন কুমার রায় ছলেমানের বাড়ীতে গিয়ে তার হাতে টিন ও শুকনা খাবারের প্যাকেট তুলে দেন। সে সময় ছলেমান আবেগে আপ্লুত হয়ে পড়ে। এর আগে সংবাদ প্রকাশের পরদিন ডোমার সরকারি কলেজের সাবেক ভিপি ও জাপা’র উপজেলা শাখার আহবায়ক আসাদুজ্জামান চয়ন এক বান টিন ও বোড়াগাড়ী ইউপি সদস্য হাচানুর রহমান ১৫টি বাঁশ প্রদান করেন। তা দিয়ে এলাকাবাসীর সহায়তায় তারা ঘরটির নির্মাণ কাজ শুরু করে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার টিন দিয়ে ঘরের বেড়ার কাজ সম্পন্ন হবে বলে ছলেমান আশা করেন। শুধুমাত্র ওষুধ ও খাবারের ব্যবস্থা হলে বাকী জীবনটা সুন্দরভাবে কাটাতে পারবে। উল্লেখ্য- ছলেমান আলী (৭০) উক্ত এলাকার মৃত সমাজ উদ্দিনের ছেলে। সে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ডোমার চিলাহাটি সড়ক সংলগ্ন বাগডোকরা মিস্ত্রিপাড়া ভালের কুড়া নামক ব্রিজের পার্শ্বে ভাঙাচোরা ঘরটিতে বসবাস করে। গত ৩বছর পূর্বে তার স্ত্রী মৃত্যুবরণ করায় নিঃসঙ্গ অবস্থায় এক চালা টিন দিয়ে প্লাস্টিকের বেড়া লাগিয়ে বসবাস করছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে “লাভ শেয়ার বিডি ইউএস”এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ

ডোমারে “লাভ শেয়ার বিডি ইউএস”এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ

সরিষাবাড়ীতে হোমিওপ্যাথি ঔষধের আড়ালে দেশীয় ‘মদ’ তৈরির উপাদানসহ আটক-২

আইন-শৃঙ্খলা রক্ষায় যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

আইন-শৃঙ্খলা রক্ষায় যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ডুলাহাজারা বিটের রিজার্ভ ফরেস্ট উজাড়!

ডোমারে সড়ক সংস্কারের দাবীতে মানবন্ধন, সওজ প্রকৌশলীকে অবাঞ্চিত ঘোষণা

নেত্রকোনায় বিচারপতির বাড়িতে গাছের চারা রোপণ করেন কৃষক নেতা

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ মাদক কারবারি গ্রে’ফতার

নির্বাচনের তফশিল ও ভোটের তারিখ নিয়ে জনগণ ও গণমাধ্যমকে সতর্ক করল ইসি

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের অবস্থান কর্মসূচিতে শিক্ষকদের ঢল

এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের অবস্থান কর্মসূচিতে শিক্ষকদের ঢল