crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রশাসনে রদবদল, সিনিয়র সচিব পদে ৩ কর্মকর্তার পদায়ন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৭, ২০২০ ৩:৩০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : নৌ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবদের সিনিয়র সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, নৌ সচিব মো. আবদুস সামাদ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. আনিছুর রহমানকে সিনিয়র সচিব করে আগের দফতরেই পদায়ন করে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ তিন কর্মকর্তাকে নিয়ে জনপ্রশাসনে বর্তমানে সিনিয়র সচিবের সংখ্যা দাঁড়াল ১৩ জন। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি। ২০১২ সালের ৯ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে।

জনপ্রশাসনের আরেক আদেশে ভূমি সংস্কার বোর্ডের চেয়াম্যান উন্মুল হাসনাকে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। অপর আদেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুদত্ত চাকমাকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার।

একইভাবে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। অপর এক আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ বি এম আজাদকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার নিয়োগ দেয়া হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে এক্সকেভেটর বাহনকারী ট্রাক্টর উল্টে নিহত ২

সৈয়দপুরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সংঘর্ষে আহত ২০,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

কুয়ালালামপুরে পৌঁছেছেন ড. ইউনূস, মঙ্গলবার আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক

খুলনায় নিসচার উদ্যোগে বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ পালিত

খুলনায় নিসচার উদ্যোগে বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ পালিত

ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতিতে প্রশাসক নিয়োগ

বাংলাদেশ-ফ্রান্স প্রতিরক্ষা সহযোগিতা সম্মতিপত্র স্বাক্ষর

ময়মনসিংহে নি’হতদের পরিবার পাবে ২০ হাজার টাকা , তদন্ত কমিটি

পাবনায় মৃত ব্যক্তিকে আট মাস পর জীবিত উদ্ধার করেছে পাবনা সদর থানা পুলিশ!

রংপুর মহানগর যুবদলের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

হোমনায় জাতীয় ভোটার দিবস পালিত

হোমনায় জাতীয় ভোটার দিবস পালিত