crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:০১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘাটাইলে অবৈধ ২ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৩, ২০২০ ৩:২১ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইলে দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার ধলাপাড়ায় স্থাপিত বিশাল ও স্বর্না নামক ইট ভাটায় এই অভিযান পরিচালিত হয়।

অবৈধভাবে গড়ে উঠা ইটভাটা দুটি গুঁড়িয়ে দিয়ে ২০ লাখ টাকা জরিমানা করেন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল আলম। দীর্ঘদিন ধরে এই ইটভাটাগুলো পরিবেশ অধিদপ্তরসহ অন্যান্য নিয়ম না মেনে ইট প্রস্তুত করে আসছিল।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে ভাটার মালিকরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারার অভিযোগে স্বর্না ও বিশাল ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের ৪ ও ৫ ধারায় ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে বিশাল ইট ভাটার মালিককে না পাওয়ায় ভাটাটি গুঁড়িয়ে দেয়া হয়েছে।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুজাহিদুল ইসলাম বলেন, টাঙ্গাইল জেলায় মোট ২৭৪টি ইটভাটার মধ্যে ১১৮টি বৈধ, আর ১৩৭টি ভাটা আদালতের রিট নিয়ে পরিচালিত হচ্ছে বাকী ১৯টি ভাটার কোনো বৈধ কাগজপত্র নাই। তারা অবৈধভাবে ভাটাগুলো পরিচালনা করে আসছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

স্বাস্থ্যসেবায় মেডিটেশনের অন্তর্ভুক্তি চিকিৎসা ব্যয় কমবে, অভিমত চিকিৎসকদের

দিনাজপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ অনুষ্ঠিত

নিম্নাদালতের তথ্য গোপন করে জজ কোর্টে জামিনের চেষ্টাও ব্যর্থ , ফের হাজতে মাস্টার শামশুদ্দোহা

হোমনায় চুরি হওয়া ৬ অটোরিক্সাসহ ১ চোরকে গ্রেফতার করেছেন এএসপি মো. ফজলুল করিম

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ২ ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে আকিজ মটরস’র শো-রুম উদ্বোধন

অবশেষে হোমনায় নবজাতক সেই শিশুটি পেতে যাচ্ছে পিতৃপরিচয়, থানায় মামলা

চাকুরির আবেদন পত্রের সঙ্গে ব্যাংক ড্রাফট – পে অর্ডার প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পাবনায় বিএমএর মানববন্ধন অনুষ্ঠিত