crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:১৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জগন্নাথপুরে প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সরকারি জলাশয় থেকে লক্ষ লক্ষ টাকার মাছ লুট

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৯, ২০২০ ৪:০৪ অপরাহ্ণ

মো.আলী হোসেন খাঁন : সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সরকারি জলাশয় থেকে কয়েক লাখ টাকার মাছ লুট হলেও এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর (বুধরপুর) গ্রাম এলাকায়। স্থানীয়রা জানান, কুবাজপুর মৌজার জেল এল নং ২০০ দাগ নং ২৪২১ এর ২ একর ৬২ শতক বোরো জমি ও জলাশয় রকম সরকারি ভূমি রয়েছে। প্রথমে এ ভূমি বন্দোবস্ত নেন স্থানীয় মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মৃত ফারুক মিয়ার ছেলে শফিকুল মিয়া গং। পরে বন্দোবস্ত ভূমিকে মালিকানা দাবি করে স্ট্যাম্পের মাধ্যমে একই গ্রামের তাহিদ উল্লার ছেলে প্রবাসী আক্কাছ মিয়ার কাছে বিক্রি করে দেন শফিকুল মিয়ার লোকজন। এ সময় প্রবাসী আক্কাছ মিয়া উক্ত ভূমি ক্রয় করে আবার প্রবাসে চলে যান। এ সুযোগে শফিকুল মিয়া আবারো উক্ত ভূমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেন। আশ্রয় নেন মিথ্যাচার ও ছলচাতুরির। বিষয়টি জানতে পেরে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শফিকুল মিয়া গংদের বন্দোবস্ত বাতিল করে নতুন করে প্রবাসী আক্কাছ মিয়াকে উক্ত ভূমি বন্দোবস্ত দেন। বন্দোবস্ত পেয়ে প্রবাসী আক্কাছ মিয়ার পক্ষে জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদ উক্ত জলাশয়ে মাছের ফিশারী করে মাছ চাষ করেন। এর মধ্যে শফিকুল মিয়া গং আবারো আপিল করেন। উক্ত আপিলের কারণে জগন্নাথপুর উপজেলা প্রশাসন উক্ত জলাশয়ে নিষেধাজ্ঞা জারি করে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। এক্ষেত্রে প্রবাসী আক্কাছ মিয়া পক্ষ প্রশাসনের নিষেধাজ্ঞা মানলেও শফিকুল মিয়ার লোকজন মানেননি। তারা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দফায় দফায় উক্ত জলাশয় থেকে কয়েক লাখ টাকার মাছ লুট করে নিয়েছেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ২ বার অভিযান চালিয়ে শফিকুল মিয়ার লোকজনের জাল জব্ধ করলেও কাজ হয়নি। এ ঘটনায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রবাসী আক্কাছ মিয়ার পক্ষে নুর মোহাম্মদ বাদী হয়ে শফিকুল মিয়া গংদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিযোগ দায়ের করেন। এছাড়া স্থানীয় ইউনিয়ন ভূমি তপশিলদার প্রথমে মাছ লুট হওয়ার আশঙ্কা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দিয়েছেন। পরে আবার মাছ লুট হয়েছে মর্মে পৃথক প্রতিবেদন দেন। এসব প্রতিবেদনের আলোকে অবৈধভাবে মাছ আহরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জগন্নাথপুর থানা পুলিশকে লিখিতভাবে জানান জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা। তবে এখন পর্যন্ত লুটেরাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। ৯ জানুয়ারি বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত বলেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে থানা পুলিশকে লিখিতভাবে বলেছি। এরপরও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ বলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তার লিখিত কাগজ পেয়েছি। তবে মামলা হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

গাছের সাথে এ কেমন শ’ত্রুতা !

গাছের সাথে এ কেমন শ’ত্রুতা !

লালমনিরহাটের আদিতমারীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

ডোমারে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক প্রচারণা

ডোমারে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক প্রচারণা

হোমনায় ট্রাক্টরচাপায় ১ শিশু নিহত, আহত ১

হোমনায় কাপড় ও কসমেটিক্স বিক্রির অপরাধে ১৬ জন ক্রেতা-বিক্রেতাকে অর্থদণ্ড

আইন-শৃঙ্খলা রক্ষায় যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

আইন-শৃঙ্খলা রক্ষায় যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক ও জাতীয়তাবোধের মূর্ত প্রতীক: প্রধানমন্ত্রী

কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক ও জাতীয়তাবোধের মূর্ত প্রতীক: প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জের বৈরাটী আলিম মাদরাসার শিক্ষক শাহজাহান ‘ভুয়া’ কাগজপত্র জমা দিয়ে অধ্যক্ষ হওয়ার দাবি

ঈশ্বরগঞ্জের বৈরাটী আলিম মাদরাসার শিক্ষক শাহজাহান ‘ভুয়া’ কাগজপত্র জমা দিয়ে অধ্যক্ষ হওয়ার দাবি

কেএমপি’র অভিযানে মা-দ-ক ও মোটরসাইকেলসহ ৫ মা-দ-ক ব্য-ব-সা-য়ী গ্রেফতার