crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দুদকের গ্রেফতারের কোনো এখতিয়ার নেই,তারা নির্দেশ দিতে পারে : প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৬, ২০২০ ৪:০৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দুর্নীতি দমন কমিশনের (দুদক) গ্রেফতারের কোনো এখতিয়ার নেই। গ্রেফতারের জন্য তাদের কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরই বলতে হবে। তারা নির্দেশ দিতে পারে।’

‘পুলিশ সপ্তাহ-২০২০’ উপলক্ষে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘তারা ধরে রেখে ঐখানে হাজতখানা বানাবে, হাজতে রাখবে এটা কিন্তু দুর্নীতি দমন কমিশনের কাজ না। যার যার কাজ তার তার করতে হবে। একথা মনে রাখতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এবার আপনারা মুজিব বর্ষে পুলিশ সপ্তাহের যে প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ চালু হওয়ায় মানুষের মাঝে একটা আত্মবিশ্বাস ফিরে এসেছে। কোথাও কেউ অন্যায় দেখলেই সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করছে এবং পুলিশ সেখানে পৌঁছে যাচ্ছে, ব্যবস্থা নিচ্ছে।’

তিনি বলেন, ‘পুলিশের প্রতি আগে মানুষের যে একটা অনীহা ছিল সেটা কিন্তু এখন আর নেই। পুলিশের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পেয়েছে। আসলে এটাই সব থেকে বেশি প্রয়োজন। কাজেই আপনারা সেভাবেই কাজ করবেন।’

শেখ হাসিনা বলেন, ‘পুলিশে কিন্তু মেধাবীরাই আসে, ব্যারিস্টারও আসে ডাক্তারও আসে, আবার ইঞ্জিনিয়ারও আসে। কিন্তু আমি মনে করি পুলিশের জন্য একটি পৃথক মেডিকেল কোর করা প্রয়োজন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অর্থনীতি যত শক্তিশালী ও মজবুত হবে তত বেশি আমরা আমাদের সকল প্রতিষ্ঠানকে আরও উন্নত করতে পারবো।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জগন্নাথপুরে কয়েকটি প্রকল্পের কারণে এখনো অরক্ষিত নলুয়ার হাওর

ক্রমবর্ধমান সাইবার ক্রাইম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও তৎপর হওয়া জরুরি

ক্রমবর্ধমান সাইবার ক্রাইম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও তৎপর হওয়া জরুরি

নীলফামারীর নবাগত জেলা প্রশাসকের ডিমলায় পরিচিতি ও মতবিনিময় সভা।

নীলফামারীর নবাগত জেলা প্রশাসকের ডিমলায় পরিচিতি ও মতবিনিময় সভা।

ঝিনাইদহে বিসিকের বর্জ্যে নষ্ট হচ্ছে ফসলী জমি

কুমিল্লার দাউদকান্দিতে অগ্নিকাণ্ডে ৭দোকান ভস্মীভূত, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বাংলাদেশ আজ আর কারো কাছে হাত পাতে না : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

নীলফামারীতে চোর চিনে ফেলায় ব্র্যাককর্মী খুন

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষি খাতে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষি খাতে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে

প্ঞ্চগড়ে জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা