crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

১০ টাকার টিকিটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৯, ২০২২ ৯:২১ অপরাহ্ণ
১০ টাকার টিকিটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

 

 

অনলাইন ডেস্ক>>

সাধারণ রোগীদের মতো দশ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের পরীক্ষা করান প্রধানমন্ত্রী।

চোখ পরীক্ষা শেষে প্রধানমন্ত্রী জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ঘুরে দেখেন এবং এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় হাসপাতালে উপস্থিত রোগীদের সঙ্গে তিনি কথা বলেন, তাদের কুশলাদি জিজ্ঞাস করেন, তাদের কাছে দোয়া চান এবং তাদের সুস্বাস্থ্যের জন্য প্রধানমন্ত্রী নিজেও দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা।

প্রধানমন্ত্রী তার চোখের চিকিৎসা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে করিয়ে থাকেন। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এখন আন্তর্জাতিক মান সম্পন্ন একটি বিশেষায়িত চক্ষু সেবা কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে রয়েছে উন্নত মানের চিকিৎসা সরঞ্জাম ও মানসম্মত চিকিৎসক।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে সরকারি উদ্যোগে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি পেশ

এনসিপির পদযাত্রা ও সমাবেশ নিয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন

হোমনায় সার্কেল এএসপি’র সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার-২

অতিরিক্ত সচিবের নেতৃত্বে ঝিনাইদহ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত শুরু

দাঁতমন্ডল আজিজিয়া দরবার শরীফের পীর ছাহেবের ইন্তেকাল

দিনাজপুরে লিচু চত্বর উদ্বোধন

নির্বাচন পর্যবেক্ষণে আসবে ইইউর চার সদস্যের কারিগরি দল

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের অভিযানে ভুয়া চিকিৎসক আটক

ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেন ও রাস্তা অ*বৈধ দ*খলে, দেখার কেউ নেই!

মাধ্যমিকে হচ্ছে না বার্ষিক পরীক্ষা