crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১, ২০২০ ২:১৩ অপরাহ্ণ

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি : কুমিল্লার হোমনায় বই উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। আজ বুধবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের উদ্বোধন করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। এ উপলক্ষে উভয় বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকরী শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর প্রাথমিক স্তরে ৯৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬৫ টি কিন্ডার গার্টেন এর প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩০ হাজার ৪৯২ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৪৯ হাজার ১৭২ টি এবং ৯ টি ইবতেদায়ী, ১৭ টি মাধ্যমিক, ৯ টি দাখিল ও ২ টি এসএসসি ভোকেশনাল স্তরে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ২২ হাজার ৭৪৮ জন শিক্ষার্থীদের মাঝে ৩ লাখ ১২ হাজার ৮৪৭ টি বই বিতরণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর বিভাগে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ১১০

রংপুর বিভাগে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ১১০

হোমনা উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ঘাগুটিয়া ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন

কুষ্টিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান

মধুপুরে সাবেক ছাত্রলীগ নেতা মুন্জুরুল হাসান মুন্জুর ব্যক্তি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ডোমারে আমন চাল ক্রয়ের উদ্বোধন

রংপুর নগরীর ২৭নং ওয়ার্ডে মাস্ক বিতরণ ও সচেতনমূলক প্রচারণা

হোমনায় পোনামাছ অবমুক্তকরণ

হোমনায় পোনামাছ অবমুক্তকরণ

তথ্য প্রতিমন্ত্রীর জন্মদিনে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্নজীবনীমূলক বই বিতরণ

ঝিনাইদহে সাপে কাটা রোগীদের ঝাড়ফুঁকের নামে ওঝাদের অপচিকিৎসা বন্ধের দাবিতে মানববন্ধন