crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:৩৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১, ২০২০ ৩:১০ অপরাহ্ণ

মো. আক্তার হোসেন, প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো নীপা রানী দাস (১৩) নামের ৭ম শ্রেনির ছাত্রীর বাল্যবিবাহ। গতকাল শুক্রবার সন্ধ্যার পর পৌরসভার বাগমারা গ্রামে ওই ছাত্রীর বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা । সে হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ও বাগমারা গ্রামের সুকুমার দাসের মেয়ে । এ সময় ইউএনও’র সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া , থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ ও তার সঙ্গীয় ফোর্স।
এ বিষয়ে ইউএনও তাপ্তি চাকমা বলেন – সন্ধ্যার পর গোপন মোবাইল ফোনের মাধ্যমে বাগমারা গ্রামে ৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ হচ্ছে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ ও তার সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে মেয়েকে দেখে বয়স কম মনে হওয়ায় ২০১৭ সালের বাল্যবিবাহ আইন অনুযায়ী পিইসিই সার্টিফিকেট , বিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি বহির বিবরণ ও প্রত্যয়ন পত্র দেখে যাচাই করে মেয়েটির বয়স মাত্র ১৩ বছর হওয়ায় বিয়ে বন্ধ করে দেই । তবে সামাজিক ও মানবিক দিক বিবেচনা করে ৫০ হাজার টাকার বন্ডে ১৮ বছর পূর্বে বিয়ে দিবে না মর্মে মেয়েটির মা মঞ্জুরী দাস ও এক চাচার লিখিত মুচলেকা পেয়ে ছাড়া হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় অনুমতিবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন

বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে আওয়ামী লীগ : তথ্য প্রতিমন্ত্রী ডা. আলহাজ্ব মুরাদ হাসান

বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতীয় চাল ভর্তি ট্রাকে আগুন

অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে: মির্জা ফখরুল

ডোমারে ৭ আসামী গ্রেফতার

হোমনায় ভিশন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

নীলফামারীর ডিমলায় বীর নিবাস প্রকল্প কাজের উদ্বোধন

নীলফামারীর ডিমলায় বীর নিবাস প্রকল্প কাজের উদ্বোধন

করোনাভাইরাসে সারা দেশে আরও ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৯৮

কালীগঞ্জে মৃত ব্যক্তির নামে গ্রেফতারি পরোয়ানা জারি