crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হাইওয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু করলো সর্বাধুনিক প্রযুক্তির এআই নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৮, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
হাইওয়ে পুলিশ সর্বাধুনিক এআই (Artificial Intelligence- কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির ‘অটো ফাইন সিস্টেম’ চালু করেছে। মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত, কার্যকর ও প্রযুক্তিনির্ভর স্বচ্ছ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের ‘কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার’-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ যুগান্তকারী ব্যবস্থার শুভ উদ্বোধন করেন।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য জনাব শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির।

প্রযুক্তিভিত্তিক এ প্রক্রিয়ায় আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত হওয়ার সাথে সাথে এর তথ্য সরাসরি বিআরটিএ (BRTA)-র ডেটাবেজে চলে যাবে এবং স্বয়ংক্রিয় সংকেতের মাধ্যমে যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে মামলার বিবরণ নিশ্চিত করা হবে। প্রাপ্ত সংবাদের পর যানবাহনের মালিকগণ তাঁদের সুবিধা অনুযায়ী যেকোনো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন। এভাবে বারবার আইন লঙ্ঘন করার অপরাধ ঘটলে বিআরটিএ-র বিধি অনুযায়ী সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলের মতো কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইতোমধ্যে ৪৯০টি পিলারে স্বয়ংক্রিয় এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। সর্বাধুনিক এ প্রযুক্তির মাধ্যমে মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম বা ওভারস্পিড, বিপজ্জনক ওভারটেকিং, ট্রাফিক সাইন-সিগন্যাল অমান্য করা, উল্টোপথে যানবাহন চালানো এবং অবৈধ পার্কিংসহ যেকোনো ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন এআই ক্যামেরায় স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড ও শনাক্ত করা সম্ভব হবে।

আধুনিক ও যুগোপযোগী এ উদ্যোগকে সফল করতে পরিবহণ মালিক-শ্রমিক ফেডারেশন এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কিশোরগঞ্জে মিষ্টির বাক্সের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

দেশে করোনায় আরও ৫০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৮৩০

হোমনায় বীরের কণ্ঠে বীর কাহিনী ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

সুন্দরগঞ্জের ধর্মপুর ডি.ডি.এম উচ্চ বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষক, এমপিওভুক্তিতে আইনি লড়াই

শৈলকুপায় তীব্র শীতে বাইরে ঘুমাচ্ছে কওমী মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী

নিউজ প্রকাশে কাউকে কল দেওয়া হয় না, বাধ্যও করা হয় না: তথ্য উপদেষ্টা

নীলফামারীতে শিশুসহ নতুন করে আরও ৭ জন করোনায় আক্রান্ত

কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে তিন মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ৩

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক