crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে কিশোরগঞ্জে সভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২২, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
আসন্ন এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএমটি) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, নকলমুক্ত ও নিরাপদ পরিবেশে আয়োজনের লক্ষ্যে কিশোরগঞ্জে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। সভায় পরীক্ষার সার্বিক প্রস্তুতি, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পরীক্ষা কেন্দ্র ও ভেন্যু নির্ধারণ, কেন্দ্রসমূহে দায়িত্ব পালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং পরীক্ষা চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রয়োজনীয় ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারির বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরীক্ষার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্র ও ভেন্যুতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন, সার্বক্ষণিক নজরদারি জোরদার এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় মেডিকেল টিম প্রস্তুত রাখা এবং যেকোনো স্বাস্থ্যগত জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদানের নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া পরীক্ষা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় পরীক্ষা কার্যক্রমের স্বচ্ছতা, শৃঙ্খলা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ভিজিল্যান্স টিম গঠন, কেন্দ্রসমূহে নিয়মিত তদারকি পরিচালনা এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ, হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসার অধ্যক্ষ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় সদ্যঘোষিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নওগাঁয় পু‌লিশ শপিংমলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইজিপি

ঝিনাইদহে উজির আলী স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের গৌরীপুরে ডৌহাখলা ইউনিয়নে হুইল চেয়ার বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরে ডৌহাখলা ইউনিয়নে হুইল চেয়ার বিতরণ

ডিএমপির যুগ্ম কমিশনার মাহবুব আলমের বড় ভাই ডা. মো. হানিফ কবীর আর নেই

ডিএমপির যুগ্ম কমিশনার মাহবুব আলমের বড় ভাই ডা. মো. হানিফ কবীর আর নেই

নাসিরনগরে করোনা সন্দেহে ৩৩ ব্যক্তির নমুনা সংগ্রহ

মাত্র দুটি কাজেই উধাও হবে ক্যান্সার!

দেশে করোনায় আরও ৭৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৫৪

নেত্রকোনায় নকল প্রসাধনী কারখানায় অভিযান, গ্রেফতার ১

৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত