crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সিলেটে ট্রাকভর্তি পেঁয়াজসহ ২ চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-৯

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৫, ২০১৯ ৩:৫৪ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : সিলেটে ট্রাকভর্তি পেঁয়াজসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-৯ এর সদস্যরা। আটকরা হচ্ছে- সিলেট গোয়াইনঘাট উপজেলার ভিতরাখেন এলাকার আব্দুল হকের ছেলে লায়েছ উদ্দিন ও রাজশাহীর বোয়ালীয়া উপভাদ্রা এলাকার আরমান আলীর ছেলে মীরাজ আলী। তারা মজুদ করার উদ্দেশে ভারত থেকে চোরাইপথে সিলেটের শাহপরান এলাকা দিয়ে এসব পেঁয়াজ নিয়ে ফিরছিল।

র‌্যাব জানিয়েছে, আজ শুক্রবার বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের শহরতলীর বটেশ্বর বাজার থেকে ট্রাকভর্তি পেঁয়াজসহ তাদের আটক করা হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, ভারত থেকে চোরাইপথে নিয়ে আসা পেঁয়াজ ঢাকায় মজুদ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৌকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীর ডিমলায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার!

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ লক্ষাধিক টাকার জা’ল নোট ও সরঞ্জামাদিসহ গ্রেফতার-২

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ লক্ষাধিক টাকার জা’ল নোট ও সরঞ্জামাদিসহ গ্রেফতার-২

লকডাউন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে খুলনা মেট্রোপলিটন পুলিশ

ভাঙ্গায় ছাদ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুরের

সুন্দরগঞ্জে শীতজনিত রোগের প্রাদুর্ভাব

ঝিনাইদহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ১০ লাখ টাকা আত্মসাত

তিতাসে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও গাছের চারা বিতরণ করলেন জেলা প্রশাসক

কেএমপি’র পুলিশ কমিশনারের নির্দেশনায় করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মাঝে মৌসুমি ফল বিতরণ

চকরিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

চকরিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

পঞ্চগড়ে ৪০ মণের ‘যুবরাজ’কে দেখতে স্থানীয়দের ভিড়