crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:৫০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়ীতে মাদ্রাসার জমি অবৈধভাবে দখল করে ভবন নির্মাণের অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৯, ২০২০ ৪:০৩ অপরাহ্ণ

তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে মাদ্রাসার জমি দখল করে অবৈধভাবে বহুতল ভবন নিমার্ণের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি উপজেলার ডোয়াইল ইউনিয়নের গাড়াডোবা সিরাতুন্নবী আলিম মাদ্রাসার জমিতে ঘটেছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের গাড়াডোবা সিরাতুন্নবী আলিম মাদ্রাসার নামে বিভিন্ন দানশীল ব্যক্তিদের দান করা ও মাদ্রাসার নিজস্ব অর্থায়নে ক্রয় করা ১ একর ৫৪ শতাংশ ভূমি আছে। এর মধ্যে ঢাকা, সেগুনবাগিচা ৭ অঞ্চলের কর্মরত কাস্টমস ইন্সপেক্টর ও গাড়াডোবা সিরাতুন্নবী আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি বেলায়েত হোসেন বেলালের ভাতিজা সেজনু মিয়া ৩ শতক জমি দখল করে বহুতল ভবন নির্মাণের কাজ করছে। অপরদিকে মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও স্থানীয়দের নামাজের জন্য নির্মিত মসজিদের জায়গা অবৈধ দখলের পাঁয়তারা করে সেখানে (মিনার সংলগ্ন) সেজনু মিয়া নিজস্ব টয়লেটের ট্যাংকি স্থাপন করছে । এ নিয়ে এলাকায় উত্তেজনা, শিক্ষক -শিক্ষার্থীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে এলাকার সোলায়মান হোসেন ছোটন, ইসমাইল হোসেন, কামরুল হাসান বলেন, একই ব্যক্তি মাদ্রাসা ও মসজিদ কমিটির সদস্য হওয়ার সুবাদে দাপটের সাথে নিয়ম বর্হিভূতভাবে মসজিদ ও মাদ্রাসার জমি নামমাত্র ৪৫ হাজার টাকায় লীজ দিয়েছে। লিজকৃত জমিতে কীভাবে বহুতল ভবন নির্মাণ করছে আমরা বুঝতে পারছি না। আমরা অবৈধ দখলদারের হাত থেকে মসজিদ ও মাদরাসার জমি উদ্ধারের দাবি জানাচ্ছি।

ঢাকা, সেগুনবাগিচা ৭ অঞ্চলের কর্মরত কাস্টমস ইন্সপেক্টর ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসার জমি ৪৫ হাজার টাকায় ৯৯ বছরের জন্য লীজ দেওয়া হয়েছে তাই ওই জমিতে ভবন তৈরি করা হচ্ছে।
এ ব্যাপারে মাদ্রাসার প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিক বলেন, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি বেলায়েত হোসেন বেলালের ভাতিজা সেজনু মিয়া কীভাবে মাদ্রাসার জমি লীজ নিল আমি জানি না। তিনি আরও বলেন, লিজ নেওয়া জমিতে বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ করা আইনত ঠিক হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হককে মোবাইল ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ বলেন, কাগজপত্র দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুষ্টিয়ায় এক রিক্সা চালকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

হোমনা পৌরসভায় ১৩ কোটি টাকা ব্যয়ে ওভারহেড ট্যাংক ও পানির ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন

স্যার না বললে, কৃষকের কথা শুনেন না হুইপের ভাতিজা কৃষি কর্মকর্তা, অভিযোগ অনিয়মের

ডোমারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ডোমারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

রংপুর নগরীর পাঠানপাড়ায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ, আটক-১

হোমনায় মুক্তিযোদ্ধাদের কম্বল উপহার দিলেন ওসি

নেত্রকোনায় যানবাহনে অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে জরিমানা

১ হাজার দিনের ছওয়াব লাভের আমল

১ হাজার দিনের ছওয়াব লাভের আমল

বরিশালে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চার পুলিশ সদস্য ক্লোজড, তদন্ত কমিটি গঠন