crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:২০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়ীতে বিয়ের আসর থেকে প্রেমিকের হাত ধরে নব বধু উধাও, খালি হাতে ফিরে গেলেন বর !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৪, ২০১৯ ২:৪০ অপরাহ্ণ
সরিষাবাড়ীতে বিয়ের আসর থেকে প্রেমিকের হাত ধরে নব বধু উধাও, খালি হাতে ফিরে গেলেন বর !

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষবাড়ীতে বিয়ের আসর থেকে প্রেমিকের হাত ধরে নব বধু উধাও, খালি হাতে ফিরে গেলেন বর। গতকাল শুক্রবার রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর হাটবাড়ী গ্রামে এই ঘটনা ঘটেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সরিষাবাড়ী পৌরসভার চক হাটবাড়ী এলাকার মৃত সুরুজ জামানের ছেলে সজিবের সাথে ডোয়াইল ইউনিয়নের চর হাটবাড়ী গ্রামের মৃত শাহালীর মেয়ে শাপলা খাতুনের সাথে ইসলামী শরিয়ত অনুযায়ী আনুষ্ঠানিক ভাবে মেয়ের পিতার বাড়িতেই বিয়ের রেজিস্ট্রেশনসহ যাবতীয় কাজ সম্পন্ন হয়। এর পর স্বামী সজিব নববধুর ঘরে গিয়ে স্ত্রীর পাশে বসে। এ সময় সুকৌশলে তার নববধু শাপলা খাতুন বাথরুমে যাওয়ার কথা বলে পরকিয়ার টানে প্রেমিকের হাত ধরে উধাও হয়ে যায়। প্রেমিক শাপলার বড় বোনের দেবর একই গ্রামে বিদেশ প্রবাসী জুয়েল। অনেকক্ষণ পর নববধু ঘরে না ফেরায় হৈচৈ পড়ে যায় এবং খোঁজাখুুঁজি শুরু করে দেয়। এদিকে বর সজিব খালি হাতে ফিরে যেতে বাধ্য হয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি বলে জানা যায়।
এ ব্যাপারে মেয়ের মা হামিদা বেওয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়ে বিয়ের পাটি থেকে বাহিরে যাওয়ার কথা বলে বড় মেয়ের দেবরের সাথে চলে গেছে, সে আর ফিরে আসে নি।
নিকাহ্ রেজিস্ট্রার হামিদুল হক মজনু জানান, ২লাখ ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য ্রে নিকাহ রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে, স্থানীয় ঈমাম দ্বারা বিয়েও পড়ানো হয়েছে। এর পরই এই ঘটনা ঘটে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

যশোরে ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডোমারে উপজেলা পর্যায়ে সিভিল সোসাইটি ফোরাম গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশবাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ব্যাংক জামালপুর জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গ্রামীণ ব্যাংক জামালপুর জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সোনারগাঁওয়ে পুলিশের গাড়ি খা-দে পড়ে ২ এসআই নি-হ-ত

বাবা শ্রমিক হলেও ছেলে হলেন ম্যাজিস্ট্রেট, গর্বে ভাসছে পুঠিয়া

সার্চ কমিটির মাধ্যমে এবারও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা হবেঃ ওবায়দুল কাদের

শেখ হাসিনা বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ৩৯তম

বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্ণারের অনবদ্য সৃষ্টির চিত্র ধারণের প্রশংসা করলেন বনমন্ত্রী

পঞ্চগড়ে বণিক সমিতির সভাপতিসহ ৬ প্রতিনিধির বিরুদ্ধে মি’থ্যা মামলার প্রতিবাদ 

পঞ্চগড়ে বণিক সমিতির সভাপতিসহ ৬ প্রতিনিধির বিরুদ্ধে মি’থ্যা মামলার প্রতিবাদ