crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:৫৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং নির্মাণের অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৬, ২০২০ ৫:১৬ অপরাহ্ণ

Exif_JPEG_420

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মুক্তিযোদ্ধার জমিতে

বিল্ডিং নির্মাণ করার অভিযোগ উঠেছে। প্রাপ্ত অভিযোগে জানা যায়, শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমডাঙ্গা বাজারে মুক্তিযোদ্ধা মৃত নুরুল ইসলামের জমি জোরপূর্বক দখল করে বিল্ডিং নির্মাণ করছেন প্রতিপক্ষ বিবাদী বাবুল হোসেন ও নাছির হোসেনসহ বেশ কয়েকজন। শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধার ছেলে মিজানুর রহমান মজনু অভিযোগ করে বলেন, আমার ৯নং আলমডাঙ্গা মৌজায় যার সাবেক দাগ নং- ৯৫৩, ৯৫৬, ৯৫৭, ৯৬০ ও ৯৬১ এবং হাল দাগ- ৪৮৯ নং এ ১ একর ৪৬ শতকের মধ্য ১৯ শতক রেকর্ড পেয়েছি। কিন্তু সরেজমিনে দখল পেয়েছি প্রায় ৩ শতক জমি। এর ভিত্তিতে গত ১৮ ফ্রেবুয়ারি ২০২০ ইং তারিখে দেওয়ানি মোকদ্দমা করি। যার নং- ৪৬/২০। আদালত বাদী পক্ষের প্রার্থনা মোতাবেক কেন বিবাদী পক্ষের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হবে না অত্র নোটিস প্রাপ্তির ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়। পরবর্তীতে ২৭ ফেব্রুয়ারি ২০২০ ইং তারিখে উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেয় বিজ্ঞ আদালত। কিন্তু মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ হোসেন ও একই ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ও সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের নেতৃত্বে ক্ষমতার দাপটে আইনকে অমান্য করে বিবাদী প্রতিপক্ষ বাবুল হোসেন ও নাছির হোসেনকে ওই জমিতে বিল্ডিং নির্মাণের সহযোগিতা করছে তারা। এঘটনায় সাবেক চেয়ারম্যান ফিরোজ হোসেনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমিসহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ও সাধারণ সম্পাদক আতিয়ার রহমান থেকেই একটি সালিশ করেছি। তবে ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা তা আমার জানা ছিল না। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ও সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের কাছে বিষয়টি জানতে চাইলে তারা অস্বীকার করে বলেন, আমরা এই সালিশে উপস্থিত ছিলাম না।

এ ব্যাপারে শৈলকুপা থানার এস আই সামছুর রহমান জানান, তিনি আদালতের নিষেধাজ্ঞা পেয়ে সেখান যান। কয়েক দফায় উক্ত জমিতে স্থিতি অবস্থা বজায় রাখার জন্য উভয়পক্ষকে নোটিশ করেন। কিন্তু বিবাদী পক্ষ জোরপূর্বক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উক্ত জমিতে বিল্ডিং নির্মাণ করে দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, এভাবেই তারা একের পর এক বাদীকে হেনস্হা করে চলেছে। আমি প্রয়োজনে বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতকে বিষয়টি লিখিতভাবে জানাবো।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

ময়মসিংহে মানসিক ভারসাম্যহীন তরুণীর গর্ভে জন্ম নিল যমজ কন্যা সন্তান

ঘোড়াঘাটে রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিগত সরকারের আমলে ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও সিভিল প্রশাসনের যেসব কর্মকর্তাকে বিএনপি-জামায়াত আখ্যা দিয়ে চাকরিচ্যুত, পদোন্নতি বঞ্চিত, বাধ্যতামূলক অবসর প্রদানসহ নানাভাবে হয়রানি করা হয়েছে তাদেরকে পুনরায় চাকুরিতে বহাল করা হোক

বিগত সরকারের আমলে ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও সিভিল প্রশাসনের যেসব কর্মকর্তাকে বিএনপি-জামায়াত আখ্যা দিয়ে চাকরিচ্যুত, পদোন্নতি বঞ্চিত, বাধ্যতামূলক অবসর প্রদানসহ নানাভাবে হয়রানি করা হয়েছে তাদেরকে পুনরায় চাকুরিতে বহাল করা হোক

কেএমপি’র অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২

ডোমারে চাকুরি দেয়ার নাম করে ২৫ লক্ষ টাকা নিয়ে সপরিবারে উধাও প্র’তারক দুলাল !

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি জহুরুল গ্রেফতার

১৫০টি অক্সিজেন সিলিন্ডার পেলো পঞ্চগড় সদর হাসপাতাল

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৪ জুলাই, ৪ নির্দেশনা পিএসসির