crimepatrol24
১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:৫৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শহিদ ওসমান হাদির জানাজায় মানতে হবে যেসব নির্দেশনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৯, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৫৮৫ ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

হাদির জানাজা শনিবার দুপুরে সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামীকাল (শনিবার) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শহিদ ওসমান হাদির নামাজের জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

একইসঙ্গে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, এ সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।

এর আগে, গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মারা যান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি।

জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচারের সময় গত ২০ ডিসেম্বর দুপুরে গু*লিবিদ্ধ হন হাদি। গুলি মাথা ভেদ করে যাওয়ায় গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালের আইসিউতে নেওয়া হয়। তিনদিন পর সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গী ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি- কুড়িগ্রাম জেলা পুলিশ

শৈলকুপায় ৩য় শ্রেণির শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

ঝিনাইদহে স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসি

ডোমারে ৩৫০ জন শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

গাইবান্ধায় এশিয়ান টিভি’র ৬ তম শুভ জন্মদিনের কেক কেঁটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সারা দেশে করোনায় আরও ১৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯৯

জামালপুরে তিনটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,ত্রিশ হাজার টাকা জরিমানা

মানুষ পুড়িয়ে হত্যার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে লাল ব্যাজ ধারণ করুনঃ তথ্যমন্ত্রী

আটোয়ারীতে সাজাপ্রাপ্ত আসামী আটক

ডোমারে ডা. তুহিনের মাতা’র ইন্তেকাল