crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:২৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শরীয়তপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন পুলিশ সুপার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৫, ২০২০ ৪:০১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : আজ ২৫ জুলাই ,২০২০ খ্রিঃ শনিবার দুপুর ১২ টায় পুলিশ সুপার, শরীয়তপুর এস. এম. আশরাফুজ্জামান শরীয়তপুর জেলার জাজিরা থানার পাইনপাড়া পূর্ব নাওডোবা বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় পুলিশ সুপার বলেন “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ সব সময় জনগণেরর কল্যাণে কাজ করে আসছে। জনগণের সকল ধরনের বিপর্যয়ে নিরলসভাবে কাজ করছে পুলিশ। করোনা পরিস্থিতি মোকাবেলাসহ দেশের ক্রান্তিকালে সব সময় কাজ করছে পুলিশ। বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশক্রমে বাংলাদেশ পুলিশের অর্থায়নে বাংলাদেশ পুলিশ বন্যা দুর্গতদের মাঝেও সাহায্য সহায়তা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় আমরা আজ জাজিরা থানাধীন পাইনপাড়া পূর্ব নাওডোবা বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করি। বন্যার পানিতে ঘর বাড়ী প্লাবিত হয়ে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন, কোথাও যাতায়াত করতে পারছেনা, ঠিকমতো বাজার করতে পারছেনা। তাই আমরা ট্রলারযোগে সকলের বাড়ীতে বাড়ীতে গিয়ে এবং আনুষ্ঠানিকভাবে বন্যা দুর্গত ১৫০ টি পরিবারের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী প্রদান করেছি। জেলা পুলিশের পক্ষ থেকে আমরা বন্যা দুর্গতদের মাঝে আরোও ত্রাণ সহায়তা পর্যায়ক্রমে প্রদান করবো। আমরা জনগণের আস্থার পুলিশ হতে চাই, জনগণের আস্থা অর্জন করতে চাই। আমরা বাংলাদেশ পুলিশ সব সময় জনগণের পাশে আছি ও থাকবো।এ সময় উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম সরকার, পিপিএম, অফিসার ইনচার্জ, জাজিরা থানা, শরীয়তপুর, আজহারুল ইসলাম, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, শরীয়তপুর, মোঃ সাইফুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, শরীয়তপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে সাপের দংশনে সাপুড়ের মৃত্যু

Fastest plane in the world

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

হোমনায় উপজেলা মুক্তিযোদ্ধা ও পরিবার কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল

পিটার হাসকে নিয়ে স’হিংস বক্তব্য অসহযোগিতামূলক আচরণের বহিঃপ্রকাশ: বেদান্ত প্যাটেল

নাসিরনগরে অসহায় ও দুঃস্থদের মাঝে ভিজিএফ‘র চাল বিতরণ

কোটচাঁদপুরে সর্দি জ্বর ও কাশিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু, বাড়ী- রাস্তা লক ডাউন

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিস্ময়কর উন্নয়ন সাধিত হয়েছে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বকেয়া বিল সাড়ে ৭ লাখ, পুঠিয়া পৌরসভার সড়ক বাতি সংযোগ বিচ্ছিন্ন

বকেয়া বিল সাড়ে ৭ লাখ, পুঠিয়া পৌরসভার সড়ক বাতি সংযোগ বিচ্ছিন্ন

নীলফামারীতে অসহায় হয়ে পড়া বেঁদে পরিবারের পাশে জেলা প্রশাসন