crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:০৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শপথ নেওয়ার ছয় ঘণ্টার মধ্যে দল থেকে বহিষ্কৃত সুলতান মনসুর সংসদ অধিবেশনে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৭, ২০১৯ ৩:৩৮ অপরাহ্ণ

সুলতান মোহাম্মদ মনসুর। ফাইল ছবি

অনলাইন ডেস্ক >> শপথ নেওয়ার ছয় ঘণ্টার মধ্যে দল থেকে বহিষ্কৃত ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মো. মনসুর আহমেদ সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদের বৈঠক। তখনই তাকে দেখা যায় অধিবেশন কক্ষে।

এর আগে বেলা ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন সুলতান মনসুর। তার ছয় ঘণ্টা না যেতেই গণফোরাম থেকে বহিষ্কৃত হন তিনি।

মনসুর জানান, আমি ঐক্যফ্রন্টের প্রতিনিধি। জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি হিসেবে আমি সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার নলেজেই আমি এটা করেছি। দল হিসেবে তারা সিদ্ধান্ত নিতেই পারেন।

সুলতান মনসুর ধানের শীষ প্রতীকে নির্বাচন করে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হন। নির্বাচনের পর থেকেই শপথ নেওয়ার পক্ষে ছিলেন তিনি।

প্রসঙ্গত, ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর এক সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। জরুরি অবস্থার সময় আওয়ামী লীগ থেকে বেরিয়ে তিনি কামাল হোসেনের গণফোরামে আসেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

১৩৫৯৯ শূন্যপদে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেবে এনটিআরসিএ, বিজ্ঞপ্তি প্রকাশ

ডোমার-ডিমলা এলাকায় ৪হাজার অসহায় মানুষকে সহায়তা দিলেন কেন্দ্রীয় নেত্রী সুমি

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

ভালুকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন শিল্পপতি এম এ ওয়াহেদ

সংযুক্ত আরব আমিরাতে সেলিমা আহমাদ এমপিকে প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা প্রদান

হোমনায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

হোমনায় আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হোমনা-তিতাস ও মেঘনার উন্নয়নের রূপকার এমকে আনোয়ারের নাম মুছে ফেলা যাবে না : ইঞ্জি. এমএ মতিন খান

নাসিরনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ