crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৪৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শনিবার খোলা থাকবে দেশের সব ব্যাংক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৫, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে আগামী শনিবার সারাদেশে সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। নির্বাচন কমিশন এ বিষয়ে আজ বুধবার বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে। সেই অনুযায়ী সব ব্যাংকের সব শাখা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তি এই তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংকটি।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমার সুবিধায় ২৭ ডিসেম্বর তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে।

এর আগে নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তবে এর আগে টানা তিন দিনের ছুটির কবলে পড়ছে দেশ। ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে সাধারণ ছুটি। এরপর ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

নির্বাচনী বিধি অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে জামানত এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের টাকা ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকলে প্রার্থীদের পক্ষে এই অর্থ জমা দেওয়া অসম্ভব হয়ে পড়বে। এই সংকট নিরসনে আগামী শনিবার সারা দেশে সব তফসিলি ব্যাংক খোলা রাখার পদক্ষেপ নিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে প্রার্থীরা ওই দিন ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করে তাদের প্রয়োজনীয় পে-অর্ডার বা ট্রেজারি চালান সংগ্রহ করতে পারবেন।

গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করে। সেই অনুযায়ী প্রার্থীরা এখন মনোনয়নপত্র সংগ্রহের কাজ করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুঠিয়ার দুই ইউনিয়নে ২৯ ডিসেম্বর নির্বাচন

পুঠিয়ার দুই ইউনিয়নে ২৯ ডিসেম্বর নির্বাচন

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৭,৫৭৪

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৭,৫৭৪

গাইবান্ধায় জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের খোঁজ খবর নিচ্ছেন মেয়র

৫ দফা দাবিতে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

জগন্নাথপুরে বেরী নদীতে চলছে নদী সেচ, হুমকির মুখে ফসলি জমি

ডোমারে মা’দক সেবনকালে ৩ মা’দকসেবী আটক

ডোমারে মা’দক সেবনকালে ৩ মা’দকসেবী আটক

সারাদেশে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৯৮

পুঠিয়ায় ট্রলির ধা’ক্কায় মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু

১০০% ইংরেজি শেখার জন্য এই বইটিই আপনার প্রয়োজন