crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জগন্নাথপুরে বেরী নদীতে চলছে নদী সেচ, হুমকির মুখে ফসলি জমি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৫, ২০২০ ৩:২০ অপরাহ্ণ

মো.আলী হোসেন খাঁন : সুনামগঞ্জের জগন্নাথপুরে বড় সেন্টিগ্রেডের মাধ্যমে শুধু মাছ ধরতে চলছে নদী সেচ। এতে পানি সংকটে হুমকির মুখে পড়েছে ফসলি জমি। এ নিয়ে জনমনে চাপা ক্ষোভ থাকলেও কেউ প্রকাশ করার সাহস নেই। সরজমিনে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেরী নদীতে গিয়ে দেখা যায়, বিশাল আয়তনের সরকারি বেরী নদী সেচ চলছে। গত কয়েক দিন ধরে বড় ২ টি পানির মেশিন বসিয়ে নদী সেচ করা হচ্ছে। নদী শুকিয়ে মাছ ধরতে আরো কয়েকদিন লাগবে বলে স্থানীয়রা জানান। নদীর পানি সেচের জন্য স্থানীয় হাওরের ফসল রক্ষা বাঁধ কেটে দেয়া হয়েছে। নদীর পাড়ে রয়েছে ফসলি জমি। এসব জমিতে পানি দেয়ার একমাত্র নদীটি শুকিয়ে ফেলা হচ্ছে দেখে স্থানীয় কৃষকরা দিশেহারা হয়ে পড়লেও প্রতিবাদ করার সাহস নেই বলে অনেকে জানান।

তবে নদী পাড়ে থাকা ইজারাদারদের ঘরে থাকা শ্রমিক আবদুর রকিবসহ অনেকে বলেন, আমরা সবাই কাজের লোক। নদীর মালিক হচ্ছেন অজুদ মিয়া, ফরুক মিয়াসহ কয়েকজন এলাকার প্রভাবশালী । তাদের নির্দেশে আমরা কাজ করছি।

এ ব্যাপারে জানতে অজুদ মিয়ার সাথে ফোনে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে সাক্ষাতে কথা হবে। নদী সেচের সরকারি অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বলেন, সরজমিনে তদন্তক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তেল ‘চুরির’ দায়ে কালীগঞ্জের মেসার্স এলকে প্রামানিক তেল পাম্পের মালিক ইন্দ্রজিৎ ভট্টাচার্য্যকে ‘জরিমানা’

কুষ্টিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনের কারাদণ্ড

বাংলাদেশ আজ আর কারো কাছে হাত পাতে না : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

জলঢাকায় দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি বিক্রি চেষ্টার অভিযোগে  র‍্যাবের হাতে আটক৪

কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি বিক্রি চেষ্টার অভিযোগে র‍্যাবের হাতে আটক৪

জামালপুরে ‘বজ্রপাতে’ দাদা-নাতিসহ ৩ জনের ‘মৃত্যু’

মানবিক কাজে নিয়োজিত ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী’ (আসঝি) সংগঠন

শৈলকুপায় ভ্যানচালককে নৃশংস্যভাবে কুপিয়ে ও গলাকেটে হত্যা, গ্রেফতার-১

সুন্দরগঞ্জে পল্লীবন্ধু মা ও শিশু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

নীলফামারীতে ওসি’র অপসারণ ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সাংবাদিকদের মানববন্ধন