crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পেকুয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৪, ২০২১ ৯:২৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>> কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় ঘরে ঢুকে নেজাম উদ্দিন(৩৫) নামের এক কাঠ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে একদল সশস্ত্র সন্ত্রাসী। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঘটেছে এ ঘটনা। নিহত নেজাম উদ্দিন ওই এলাকার মৃত শাব্বির আহমদের ছেলে।

নিহতের স্ত্রী শামিনা বেগম জানান; শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে বারবাকিয়া ইউনিয়নের ইউপি সদস্য ও ওয়ার্ড় আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও সন্ত্রাসী শফি আলম, জসিম, বেলালের নেতৃত্বে ১৪/১৫ জন সশস্ত্র সন্ত্রাসী তাদের ঘরে ঢুকে তার স্বামী নেজাম উদ্দিনকে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করে। এতে নেজাম উদ্দিন ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পরে এলাকাবাসী গিয়ে গুরুতর আহত নেজাম উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানায়; ওই এলাকার ইউপি সদস্য ডাকাতি খুনসহ বহু মামলার আসামী জাহাঙ্গীর আলমের সাথে একই এলাকার সিএনজি চালক রহিম দাতের সাথে জায়গা জমির বিরোধ চলে আসছিল। নিহত নেজাম উদ্দিন রহিম দাতের ভাগনী জামাতা। কাঠ ব্যবসায়ী নেজাম উদ্দিন জায়গা জমির বিরোধের ঘটনায় রহিম দাতের পক্ষে থাকতো বলেই ক্ষিপ্ত হয়ে এ ঘটনা করেছে।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, লাশটি উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৮৫

শৈলকুপায় নারী পুরুষের মাথার চুল কেটে, মুখে চুন-কালি ও গলায় জুতার মালা, গ্রেফতার-৫

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকার সমাধি পরিদর্শনে বিমান বাহিনী ও বিএনপির নেতৃবৃন্দ

ডোমারে ল্যাম্বের অগ্রগতি ও অবহিত করণ সভা অনুষ্ঠিত

হোমনায় কৃষকের মাঝে ধান কাটার মেশিন বিতরণ

ঘোড়াঘাটে ২০ ভায়াল এন্টিভেনাম মজুদ, চাহিদা ৪০ ভায়াল

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭মা’দক কারবারি গ্রে’ফতার

চকরিয়ায় নিহত ৬ সহোদরের পরিবার পেল প্রধানমন্ত্রীর অনুদান ৩৫লক্ষ টাকা

চকরিয়ায় নিহত ৬ সহোদরের পরিবার পেল প্রধানমন্ত্রীর অনুদান ৩৫লক্ষ টাকা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫৭

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার