crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

লক্ষ্মীপুরে ওসির বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১২, ২০১৯ ৪:৫৪ অপরাহ্ণ

ওসি মোহাম্মদ লোকমান হোসেন

ক্রাইম পেট্রোল ডেস্ক >> লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেনসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার (১২ জুন) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে হারুনুর রশিদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলাটি আমলে নিয়ে বিচারক মোহাম্মদ আবদুল কাদের ঘটনাটি নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২০ আগস্টের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে। 

অন্য আসামিরা হলেন সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইয়াকুব আলী ও লক্ষ্মীপুর পৌর হকার্স মার্কেটের ব্যবসায়ী আবদুল আজিজ।

এজাহার সূত্রে জানা গেছে, গত ১ জুন ব্যবসায়ী আবদুল আজিজের অভিযোগের ভিত্তিতে সদর উপজেলার চরভূতা গ্রামের হারুনুর রশিদকে সদর থানায় মোবাইলফোনে কল করে ডেকে নেওয়া হয়। এ সময় এসআই ইয়াকুব আজিজের ৩ লাখ টাকা পরিশোধ করার জন্য হারুনকে হুমকি দেয় । ওই টাকা না দিলে হারুন ও তার ছেলেদেরকে ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি করে হাজতে দেওয়ারও হুমকি দেয়। কিন্তু আজিজের সঙ্গে হারুনের কোনো লেনদেন নেই। এমনকি হারুন তাকে চিনেনও না। একপর্যায়ে ওসি লোকমান হোসেনের নির্দেশে তাকে (হারুন) থানাহাজতে রাখা হয়। ওই পুলিশ কর্মকর্তা (এসআই) এ সময় ছেলেকে (শাহিন উদ্দিন) ফোন করতে হারুনকে বাধ্য করিয়ে ১ লাখ টাকা ও ব্যাংকের চেক নিয়ে আসতে বলে। পরে শাহিনের কাছ থেকে ২০ হাজার টাকা, জোরপূর্বক চেকে ও সাদাকাগজে স্বাক্ষর নেয় এসআই ইয়াকুব। 

বাদীর আইনজীবী তছলিম আলম বলেন, ওসিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি আদালত আমলে নিয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদালত পিবিআইকে নির্দেশ দিয়েছেন। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, গত ২৯ মে হারুনদের বিরুদ্ধে ৩ লাখ টাকা পাওনার ঘটনায় আজিজ থানায় অভিযোগ করেছিলেন। পরে উভয় পক্ষ থানায় মিলিত হয়। এখানে কারো কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় ও বাধ্য করা হয়নি। মামলাটি উদ্দেশ্যমূলক ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৯ মা’দক কারবারি গ্রে’ফতার

মধুপুরে অজ্ঞাত পরিচয় শিশুটির তার নাম ঠিকানা বলতে না পারায় সমস্যায় অটোচালক

ঝিনাইদহে বিনামূল্যে ৩ শতাধিক দু:স্থ-অসহায়কে চিকিৎসা সেবা প্রদান

ঝিনাইদহে ১৫০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৬

পঞ্চগড়ে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

নীলফামারীতে ৩লাখ ১৪২জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

হোমনায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

হোমনার কৃতী সন্তান সালেহ মোহাম্মদ তানভীর সিএমপির কমিশনার পদে পদায়ন

পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

নওগাঁয় সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেফতারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান