crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রোমে পৌঁছেছেন ড. ইউনূস

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৫, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস
রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে পৌঁছেছেন।

শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি রোমে পৌঁছায়। সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামীকাল (শনিবার) ভ্যাটিকান সিটিতে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার দোহা থেকে সরাসরি রোমে যান। তিনি চার দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছিলেন।

প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘পোপ ফ্রান্সিসের সঙ্গে অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার ছিল। বন্ধুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তিনি পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাচ্ছেন।’

পোপ ফ্রান্সিস গত সোমবার মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুলিশের ৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

ঝিনাইদহে বিএনপির ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খুলনায় রনি হ’ত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামী স’ন্ত্রাসী মিজান গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অবিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

গ*ণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

এক মাসের মধ্যে একটি সম্প্রচার এবং সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছি : সৈয়দা রিজওয়ানা হাসান

ঝিনাইদহে মামুনশিয়া গ্রামের ভুয়া চিকিৎসক আশরাফুলের ৬ মাসের কারাদণ্ড

কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধিদের সম্মেলন ও আইডি কার্ড বিতরণ

১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক সভা-সমাবেশ নয় : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

গণভোটে ‘হ্যাঁ’ ভোট বেশি পড়লে সরকারের মেয়াদ বাড়বে—এমন দাবি ভিত্তিহীন: সরকার