crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:০৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রাজশাহী-৫ এ ধানের শীষের জয়, ব্যালটে জনরায়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ

 

মোঃ মেহেদী হাসান, পুঠিয়াঃ
চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা আর ব্যালট বিপ্লবের ঐতিহাসিক সন্ধিক্ষণে নতুন বাংলাদেশ গঠনের রায় দিয়েছে দেশবাসী। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার ১৮ মাস পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারেক রহমান–এর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আফিয়া আক্তার বেসরকারি ফলাফলের তথ্য নিশ্চিত করেন।
বেসরকারি চূড়ান্ত বার্তাশীট ফলাফলে দেখা যায়, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় ধানের শীষ প্রতীকে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মনজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৪৪৫ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম (ফুটবল) পেয়েছেন ৬ হাজার ৪৩২ ভোট, স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুল (ঘোড়া) পেয়েছেন ২ হাজার ৪৯৬ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী আলতাফ হোসেন মোল্লা (একতারা) পেয়েছেন ৯৩৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী রায়হান কাওসার (মোটরসাইকেল) পেয়েছেন ৪৪২ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রুহুল আমীন (হাতপাখা) পেয়েছেন ৬২০ ভোট।
এ আসনে ১৩৩ ভোট কেন্দ্রে মোট ভোটার ছিল ৩ লাখ ৫৩ হাজার ১৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন, নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ৪৯৯ জন এবং হিজড়া ভোটার ৫ জন।
একই দিনে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৫৪টি এবং ‘না’ ভোট পড়েছে ৭৯ হাজার ১৬৮টি। #

মোঃ মেহেদী হাসান,
পুঠিয়া, রাজশাহী,

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে আওয়ামী লীগ নেতার গুদামে পোল্ট্রি ফিডের বস্তায় চাউল উদ্ধার,গ্রেফতারের দাবি

কলারোয়ায় অসহায় ছাত্রীকে সাইকেল উপহার দিলেন ওসি

পুঠিয়ায় ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত ৪

দেশে করোনায় আরও ৯৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪২৮০

ইসি যে সময় ভোটের তারিখ ঘোষণা করবে সে সময়ের জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী’: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরিষাবাড়ী’র আনসার-ভিডিপি কর্মকর্তা স্বরুপ বিশ্বাসকে বিদায় সংবর্ধনা প্রদান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অবমাননার প্রতিবাদে রংপুর চেম্বারের মানববন্ধন

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় এমপি নূর মোহাম্মদ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় এমপি নূর মোহাম্মদ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

জাতির উদ্দেশে ভাষণে যে সতর্কবার্তা দিলেন প্রধান উপদেষ্টা

ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে নারীসহ ৯ দালাল আটক