crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অবমাননার প্রতিবাদে রংপুর চেম্বারের মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১২, ২০২০ ৭:৩২ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন : সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অবমাননার প্রতিবাদে এফবিসিসিআই এর উদ্যোগে দেশব্যাপি মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদের নেতৃত্বে রংপুরের সর্বস্তরের ব্যবসায়ীগণ শনিবার সকাল ১১ টায় রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর চেম্বারের সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদ, পরিচালকবৃন্দের মধ্যে পার্থ বোস, রিয়াজ শহিদ শোভন, জুলফিকার আজিজ খাঁন ভুট্টু, আকবর আলী, খেমচাঁদ সোমানী রবি, রংপুর চেম্বারের সচিব ড. রেজা-উন-নূর।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বাধা প্রদান ও স্থাপিত ভাস্কর্য ভেঙে ফেলার ভয়ংকর হুমকি দিয়েছে চিহ্নিত স্বাধীনতাবিরোধী, মৌলবাদী ও সাম্প্রদায়িক অপশক্তি। তাই যে কোন মূল্যেই হোক বঙ্গবন্ধুর অবমাননাকারীদের রুখে দিতে হবে। ব্যবসায়ী নেতারা বলেন, বঙ্গবন্ধু আমাদের অস্তিত্বের জায়গা। তাঁকে আঘাত করা মানে বাংলাদেশকে আঘাত করা, মুক্তিযুদ্ধকে আঘাত করা। তাই বঙ্গবন্ধুর অবমাননায় রংপুরের ব্যবসায়ী সমাজ চুপ থাকতে পারে না। এসময় রংপুরের সর্বস্তরের ব্যবসায়ীগণ এর তীব্র নিন্দা জ্ঞাপনসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় গণধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী , থানায় মামলা

সরকারি চাকরিজীবীদের প্রতি বছর বেতন বাড়ানোর সুপারিশ করেছেন কমিশন

পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ

গৌরীপুরে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট হবে নাঃ সড়ক পরিবহণ সচিব

সোয়া দুই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

নলডাঙ্গায় ভুল চিকিৎসার খেসারত                দিলেন এক পশু চিকিৎসক

নলডাঙ্গায় ভুল চিকিৎসার খেসারত দিলেন এক পশু চিকিৎসক

হোমনায় পৌর বিএনপির শ্রমিকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রেমের টানে ভারতীয় কিশোরী রংপুরে এসে পুলিশের হাতে আটক

দেওয়ানগঞ্জের পাররামরামপুরে ১ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক