crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:০৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুর মেডিক্যালে ভর্তি হওয়া সেই পাঁচজন করোনামুক্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১, ২০২০ ৪:৩৫ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর: ঠাকুরগাঁওয়ের একই পরিবারের সেই পাঁচজন করোনামুক্ত। মঙ্গলবার সকালে আইইডিসিআর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানান রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। এর আগে জ্বর, শ্বাসকষ্ট, আর বুকে ব্যথা নিয়ে ঢাকার হোটেল ব্যবসায়ী ঠাকুরগাঁওয়ের বাসিন্দা রুহুল আমিনসহ তার পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে গত শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। পরদিন রোববার তাদের সবার শরীরের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। এবং তাদের শারীরিক অবস্থার উন্নতি হলে ওইদিন সন্ধ্যায় তাদেরকে নিজ জেলা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আইসোলেশনে স্থান্তারিত করে রংপুর জেলা করোনা প্রতিরোধ কমিটি।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খান জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টায় আইইডিসিআর জানিয়ে দেয়, রুহুল আমিনসহ তার পরিবারের অন্য চারজন করোনা সংক্রমিত নয়। এদিকে রংপুরের আট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ১শ’২০ জনকে। ছাড়পত্র দেয়া হয়েছে ১শ’ ৫২ জনকে। গত ২১ দিনে বিভাগের আট জেলায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিন হাজার ৯৩ জন। আর ছাড়পত্র দেয়া হয়েছে এক হাজার ৯শ’ ৪২ জনকে। আর আইসোলেশনে আছেন ৯ জন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে স্কুল ছাত্রীকে গণধর্ষণ : এএসআই রায়হানকে এখনও গ্রেফতার দেখানো হয়নি

ঘরে থেকে নামাজ পড়তে বললেন : আহমদ শফী

তেঁতুলিয়ায় বোরো ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রংপুর নগরীর পাঠানপাড়ায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ, আটক-১

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

দিনাজপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

‘মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশ সর্বত্র” – এই প্রতিপাদ্যে জামালপুরে কমিউনিটি পুলিশ সমাবেশ অনুষ্ঠিত

রংপুরে আইএসপিপি-যত্ন প্রকল্পের মানববন্ধন সমাবেশ

জামালপুরে ছায়ানীড়ের বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত