crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ১ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল জব্দ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৭, ২০২০ ১:৫৯ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন,জেলাপ্রতিনিধি,রংপুর :
রংপুরে প্রায় ১ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের বিড়ির নকল ব্যান্ডরোল জব্দ করেছে রংপুর বিভাগীয় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

বৃহস্পতিবার রাতে নগরীর কামাল কাছনা রংপুর বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান, সহকারি কমিশনার একেএম খায়রুল বাশার।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়ার উপজেলার হারাগাছের পশ্চিম পোর্দ্দার পাড়া এলাকার মৃত সাহেব আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আকিজ বিড়ি, মায়া বিড়িসহ প্রায় ১ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল জব্দ করা হয়। এ সময় কাস্টমস এর উপস্থিতি টের পেয়ে নকল ব্যান্ডরোল সিন্ডিকেটের সদস্য স্বপন প্রামাণিক, নয়ন প্রমাণিক ও সবুজ প্রামাণিক পালিয়ে যায়।

সংবাদ সম্মেলনে সহকারী কমিশনার একেএম খায়রুল বাশার আরও বলেন, এই ব্যান্ডরোল চক্রটি রংপুরে দীর্ঘদিন থেকে বিড়ির নকল ব্যান্ডরোলের ব্যবসা করে আসছেন। এ ব্যবসা করে তারা সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছেন। তিনি বলেন, হারাগাছের ছোট বড় প্রতিটি বিড়ি কারখানা তাদের নজরদারিতে রয়েছে। এ ঘটনায় হারাগাছ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এই অভিযান অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ক্রিকেটার শরীফুল নিজ গ্রামে ফুলেল শুভেচ্ছায় সিক্ত

চিলাহাটিতে জাপা’র নেতা গোলাপ প্রধান এর দাফন সম্পন্ন

সরিষাবাড়ীতে সাংবাদিক আব্দুল মান্নানের চাচা সড়ক দুর্ঘটনায় নিহত

আটোয়ারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানামুখী অনিয়মের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, পুঠিয়ায় ৩ জনের কারাদণ্ড

সাধারণ ক্ষমায় নীলফামারীর কারাগার থেকে মুক্তি পেলেন ১৮ বন্দি

রংপুরে আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মুজিববর্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রের বৈষম্য দূর করা হউক

বনজ সম্পদ ধ্বং-সকারীর বিরুদ্ধে ব্যবস্হা নিনঃ বন-উপমন্ত্রী হাবিবুন নাহার

বনজ সম্পদ ধ্বং-সকারীর বিরুদ্ধে ব্যবস্হা নিনঃ বন-উপমন্ত্রী হাবিবুন নাহার

ঝিনাইদহের মুরারীদহ গ্রামে অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও শাম্মি ইসলাম